News Flash

  • Home
  • Uncategorized
  • থানার লকআপে আসামীকে কেকের প্যাকেটে নেশার ট্যাবলেট দিতে গিয়ে ধরা পড়ল যুবক

থানার লকআপে আসামীকে কেকের প্যাকেটে নেশার ট্যাবলেট দিতে গিয়ে ধরা পড়ল যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ থানার লকআপে আসামীকে কেকের প্যাকেটে নেশার ট্যাবলেট দিতে গিয়ে ধরা পড়ল যুবক৷ ঘটনা আগরতলার পশ্চিম থানায়৷ তার নাম রাজু দাস৷ বাড়ি টাউন প্রতাপগড় এলাকায়৷ জানা যায়, গতকাল রাতে পশ্চিম থানায় পুলিশ রিমান্ডে থাকা মাফিয়া দীপঙ্কর দেববর্মাকে শুকনো খাবার দেওয়ার আবদার করে থানায় যায়৷ কেকের প্যাকেটের ভিতরে নেশার ট্যাবলেট ঢুকিয়ে সুন্দরভাবে পুনরায় প্যাকিং করে সে দীপঙ্করের কাছে লকআপে পৌঁছে দেওয়ার কৌশল নিয়েছিল৷ পশ্চিম থানার পুলিশ সেগুলো পরীক্ষা করতে গিয়েই লক্ষ্য করে কেকের প্যাকেটের ভিতরে বেশ কয়েকটি নেশার ট্যাবলেট রয়েছে৷ তখনই রাজু দাস নামে ঐ যুবককে আটক করে পুলিশ৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীতহয়েছে৷ থানা সূত্রে আরো জানা গেছে রাজু দাস নামে ঐ যুবক নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয়৷ তার কাছ থেকে ভুয়ো পরিচয়পত্র উদ্ধার হয়েছে৷ ফোকাস ত্রিপুরা নামক এই পত্রিকার চিত্র সাংবাদিক এবং বিজ্ঞাপন সংগ্রাহক বলে সে দাবি করে৷ ততক্ষণে পুলিশের চোখ রীতিমত ছানাবড়া হওয়ার অবস্থা৷ খবর পেয়ে আগরতলার সাংবাদিকরাও থানায় ছুটে যান৷ তাকে ভুয়ো সাংবাদিক বলেই আখ্যায়িত করা  হয়৷ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ উল্লেখ্য, গত কয়েকদিন আগে দীপঙ্কর দেববর্মাকে কৃষ্ণনগরের কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ সে একজন কুখ্যাত সমাজদ্রোহী হিসেবেই পরিচিত৷ তাকে আদালতে সোপর্দ করা হয়েছিল৷ আদালত থেকে তাকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়৷  পশ্চিম থানায় পুলিশ রিমান্ডে থাকাকালেই অপর সাগরেদ রাজু দাস তার কাছে নেশার ট্যাবলেট পৌঁছে দিতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top