News Flash

  • Home
  • Uncategorized
  • জিরানীয়ায় বিস্তর ফেন্সিডিল উদ্ধার করল বিএসএফ

জিরানীয়ায় বিস্তর ফেন্সিডিল উদ্ধার করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ ফের ফেন্সিডিল বাজেয়াপ্ত৷ পুলিশকে মেনেজ করে এই নেশা সামগ্রীর পাচার বাণিজ্য রমরমা চলছিল৷ জিরানীয়ার খামার বাড়ি এলাকা থেকে বিএসএফ’র জওয়ানরা সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে একটি গাড়ি আটক করে প্রায় ৩৪ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে৷ পুলিশরে বিরুদ্ধে অভিযোগের পাহাড়৷ স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জিরানিয়া থানার ওসি সাবির আহমেদ এই চক্রের অন্যতম দোসর৷ তার অন্তরঙ্গ বন্ধু ঐ এলাকার ফেন্সি মাফিয়া অভিজিৎ সাহা৷ ওরফে কুট্টি৷ এই চক্রে মানিক সাহা ও বিধান সাহা সহ কয়েকজন জড়িত রয়েছে৷ পুলিশের মদতেই তারা দীর্ঘদিন ধরে ঐ এলাকায় ফেন্সি বাণিজ্য চালিয়ে যাচ্ছে৷ সেখানে মজুত ভান্ডার গড়ে তোলে সীমান্ত ডিঙ্গিয়ে এসব ফেন্সিডিল ও অন্যান্য নেশা জাতীয়  সামগ্রী প্রতিনিয়ত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাচার করা হচ্ছে৷ পুলিশ এই অবৈধ কার্যকলাপে পরোক্ষে মদত দেওয়ায় পাচারকারীরা নির্দ্ধিধায় ফেন্সি ব্যবসা চালিয়ে যেতে সক্ষম হচ্ছে৷  পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ এবিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করলে জিরানিয়া চম্পকনগর এলাকার ফেন্সি মাফিয়া অভিজিৎ সাহা ওরফে কুট্টি, মানিক সাহা, বিধান সাহা প্রমুখদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া কঠিন কোন বিষয় নয়৷ কিন্তু এক্ষেত্রে নমনীয় মনোভাবই পরিলক্ষিত হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top