News Flash

  • Home
  • Uncategorized
  • কিরঘিজস্তানে ভেঙে পড়ল তুরস্ক এয়ারলাইন্সের কার্গো বিমান, নিহত ৩২
Image

কিরঘিজস্তানে ভেঙে পড়ল তুরস্ক এয়ারলাইন্সের কার্গো বিমান, নিহত ৩২

flightবিশকেক, ১৬ জানুয়ারি (হি.স.): লোমহর্ষক ঘটনা ঘটে গেল কিরঘিজস্তানে| সোমবার সকালে কিরঘিজস্তানের মানস বিমানবন্দরের কাছে একটি গ্রামে ভেঙে পড়ল তুরস্কের একটি কার্গো বিমান| ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩২ জনের মৃতু্য হয়েছে| বিমানটি ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের ১৫টি বাড়ি| ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান মুখাসেদ স্বারোভ জানিয়েছেন, সোমবার সকাল ৭.৩১ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে| এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতু্য হয়েছে ৩২ জনের| প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ৭৪৭ বোয়িং বিমানটি অবতরণের সময়ে ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনাটি ঘটে|
মানস বিমানবন্দর সূত্রের খবর, তুরস্ক বিমান সংস্থার ৭৪৭ বোয়িং মালবাহী বিমানটি, হংকং থেকে বিশকেক হয়ে ইস্তানবুলে যাচ্ছিল| আর সেই সময়ই তা কিরঘিজস্তানের মানস বিমানবন্দরের কাছে একটি গ্রামে ভেঙে পড়ে| যেখানে বিমানটি ভেঙে পড়ে সেটি ছিল ঘন জনবসতিপূর্ণ| হাড় কঁাপুনি ঠান্ডার মধ্যে গ্রামের লোকজন তখন বাড়িতেই ছিলেন| বিমান ও বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে এখনও পর্যন্ত ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে| এর মধ্যে একটি শিশুর দেহও পাওয়া গিয়েছে| কিভাবে এই ঘটনা ঘটল, তা জানা না গেলেও `ভিলেন’ হিসেবে দাবি করা হচ্ছে কুয়াশাকে| মনে করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে রানওয়ে স্পষ্ট করে দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top