News Flash

Image

আগরতলায় পিস্তল উদ্ধার

Pistolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ রাজধানী  আগরতলা শহরের ভাটি অভয়নগরের কাঁঠালতলী সুকল সংলগ্ণ ড্রেন থেকে একটি ঝং ধরা বিকল পিস্তল উদ্ধার করেছে পুর নিগমের সাফাই কর্মীরা৷ ড্রেন সাফাই করার সময় তারা পিস্তলটি পেয়েছে বলে জানায়৷ বিষয়টি প্রথমে ভাটি অভয়নগর পুলিশ ফাঁড়িতে জানানো হয়৷ পুলিশ গিয়ে পিস্তলটি নিয়ে যায়৷ উদ্ধার করা পিস্তলটি পশ্চিম থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷ কে বা কারা পিস্তলটি ড্রেনে ফেলে দিয়েছে৷ সেই সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানা  যায়নি৷ এসডিপিও অশোক কুমার সিনহা জানিয়েছেন ফরেন্সিক পরীক্ষার জন্য পিস্তলটি ল্যাবে পাঠানো হবে৷ ড্রেন থেকে পিস্তল উদ্ধারের সংবাদে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top