News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে সড়ক দুর্ঘটনায় হত চার, জখম পাঁচ
Image

অসমে সড়ক দুর্ঘটনায় হত চার, জখম পাঁচ

accidentগুয়াহাটি, ১৬ জানুয়ারি, (হি.স.) : রাজ্যের বিভিন্ন প্রান্তে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর পাশাপাশি পাঁচজন গুরুতরভাবে জখম হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, নিম্ন অসমর ধুবড়ি এলাকার ধীরঘাটে এক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুজনের। এ ঘটনায় গুরুতর ঘায়েল হয়েছেন পাঁচজন। পিকনিক করে ফেরার পথে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা।
এদিকে শিবসাগরেও এক শোকাবহ ঘটনা ঘটেছে। জেলার মরিবিল সরোবরে সলিলসমাধি হয়েছে দুই যুবকের। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, লাগোয়া রাস্তা দিয়ে দ্রুতবেগে যাওয়ার সময় হঠাৎ বাইক নিয়ে জলে পড়ে যান ওই দুই যুবক। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের বাইকের নম্বর এএস ০৪ এফ ৪৩১৮ দেখে তদন্ত করে খুব শিগগির তাদের পরিচয় পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top