News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে আক্রান্ত টমটম চালক, ক্ষোভে থানা ঘেরাও

খোয়াইয়ে আক্রান্ত টমটম চালক, ক্ষোভে থানা ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৫ জানুয়ারী৷৷ খোয়াইতে গতকাল বিকেলে এক টমটম চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে নাটক মঞ্চস্থ করা হয়৷ জনগনের মতে নাটকটির নাম – শ্যাম রাখি না কুল, অভিনয়ে অটো চালক এবং আংশিক প্রভাবশালীদের যৌথ উদ্যোগে পরিচালকের ভূমিকায় খোয়াই পুলিশ ও শ্রমিক সংগঠনের ২-১ জন৷ নাটকের প্রথম অংশে রবিবার সকালে খোয়াইয়ের সমস্ত টমটম চালকরা কাজ বন্ধ রেখে পায়ে হেঁটে শ্রমিক সংগঠন অফিসে যায় এবং উনাদের খোয়াই থানায় গিয়ে অভিযোগ জানাতে বলা হয়৷ দ্বিতীয় অংশের দ্বিতীয় দৃশ্যে সব টমটম সুভাষপার্ক থেকে খোয়াই থানায় পায়ে হেঁটে যায় এবং উনারা জানায় খোয়াই থানাকে ১ ঘন্টা সময় দেওয়া হবে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে৷ সেই মোতাবেক সব টমটম চালকরা খোয়াই সামনে জড়ো হন৷ নাটকের তৃতীয় দৃশ্যে থানায় যাওয়ার পর থানার দারোগা বাবু মোবাইল ফোনে শ্রমিক নেতৃত্বদের কাছ থেকে বিস্তারিত জেনে নেন কি কিভাবে নাটকের বাকী অংশ পরিচালনা করবেন৷ টমটম চালকরা যখন থানায় প্রবেশ করে থানা বাবু জানতে চান আপনারা আগে কোন লিখিত অভিযোগ করেছেন কিনা? টমটম চালকরা জানান-না, এখন করা হবে৷ থানা বাবু জানান-অভিযোগ না করেই আপনারা এতলোক থানায় কেন? একথা শুনেই উনারা হকচকিয়ে যান এবং পরবর্তী সময় থানার পাশে শ্রমিক অফিসে অভিযোগ পত্র লেখনি নিয়ে বসেন৷ যা লিখতে প্রায় ১ ঘন্টা সময় লেগে যায়৷ ততক্ষনে রাগ অনেকটাই শিতল হয়ে পড়ে এবং একজন সিনিয়র নেতৃত্ব এসে থানার ভিতর থেকে সব টমটম চালকদের বের করে নিয়ে যায়৷
এই ছিল নাটকের অংশ৷ তবে মুল ঘটনার বিবরনে থানায় দায়ের করা অভিযোগপত্র থেকে জানান যায়, পৌষ সংক্রান্তির দিন বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিট নাগাদ তিন দুসৃকতীকারীদের আক্রান্ত হয় টমটম চালক সুব্রত দেবনাথ, পিতা-সুকুমার দেবনাথ, বাড়ী অরবিন্দ পার্ক৷ তিন দুসৃকতীর মধ্যে সবাইকে সনাক্ত করেছে আক্রান্ত চালক সুব্রত দেবনাথ৷ এরা হল ১) প্রদীপ দেবনাথ (ঠিকেদার), পিতা মৃত- হরিচরন দেবনাথ, বাড়ী-চরগণকী৷ ২) হারাধন দেবনাথ (বিদ্যুৎ কর্মী) ও ৩) বিজয় ঘোষ৷ এদের সবাই চরগণকী এলাকা নিবাসী৷ টমটম নিয়ে নৃপেন চক্রবর্তী এভিন্যু চত্বরে যাওয়া মাত্রই টমটম চালককে মারধর শুরু করে৷ এই তিন যুবক মিলে সুব্রত দেবনাথকে রাস্তায় ফেলে নাকে-মুখে-বুকে ও মাথায় কিল-ঘুষি মারতে শুরু করে৷ একসময় প্রচন্ড মারে অচৈতন্য হয়ে পড়ে টমটম চালক সুব্রত দেবনাথ৷ সেই সুযোগ তার গলায় স্বর্ণের চেইন ও পকেটে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায় তিন দুসৃকতীকারী৷ ঘটনার পর গুরুতর জখম টমটম চালকের চিকিৎসা চলে খোয়াই জেলা হাসপাতাল এবং পরে জিবি হাসপাতালে৷ রবিবার সকালে তার পরিবারের তরফে দুসৃকতীকারীদের নাম-ধাম দিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে খোয়াই থানায়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top