নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহরের ভাটি অভয়নগরের কাঁঠালতলী সুকল সংলগ্ণ ড্রেন থেকে একটি ঝং ধরা বিকল পিস্তল উদ্ধার করেছে পুর নিগমের সাফাই কর্মীরা৷ ড্রেন সাফাই করার সময় তারা পিস্তলটি পেয়েছে বলে জানায়৷ বিষয়টি প্রথমে ভাটি অভয়নগর পুলিশ ফাঁড়িতে জানানো হয়৷ পুলিশ গিয়ে পিস্তলটি নিয়ে যায়৷ উদ্ধার করা পিস্তলটি পশ্চিম থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷ কে বা কারা পিস্তলটি ড্রেনে ফেলে দিয়েছে৷ সেই সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি৷ এসডিপিও অশোক কুমার সিনহা জানিয়েছেন ফরেন্সিক পরীক্ষার জন্য পিস্তলটি ল্যাবে পাঠানো হবে৷ ড্রেন থেকে পিস্তল উদ্ধারের সংবাদে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

আগরতলায় পিস্তল উদ্ধার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















