News Flash

  • Home
  • Uncategorized
  • গ্যাস কমিয়ে দিয়েছে ওএনজিসি, মনারচক ও রামচন্দ্রনগর প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

গ্যাস কমিয়ে দিয়েছে ওএনজিসি, মনারচক ও রামচন্দ্রনগর প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

electriccablesনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি৷৷ পালাটানার দুই ইউনিট চালু হয়ে যাওয়ায় রামচন্দ্রনগর গ্যাস বিদ্যুৎ প্রকল্প এবং মনারচকে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে ওএনজিসি৷ ফলে, দুই জায়গাতেই ব্যাহত হচ্ছে উৎপাদন৷ সূত্রের খবর, এনিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকে ওএনজিসির বিরুদ্ধে নালিশ জানানো হয়েছে৷ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত গ্যাস দেওয়ার কথা থাকলেও আগাম কোন খবর না দিয়ে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে পেট্রোলিয়াম মন্ত্রকে অভিযোগ জানানো হয়েছে৷
জানা গেছে, রামচন্দ্র নগরে দৈনিক ৭৫ লক্ষ ঘনমিটার এবং মনারচকে ৫ লক্ষ ঘনমিটার গ্যাস সরবরাহ করত ওএনজিসি৷ পালাটানা বিদ্যুৎ প্রকল্পের দুটি ইউনিট বেশ কিছুদিন যাবত সংস্কারের জন্য বন্ধ ছিল৷ গত পরশু দুটি ইউনিটই পুনরায় চালু হয়ে যায়৷ সাথে সাথেই ওএনজিসি পালাটানাকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে গিয়ে কোপ পড়েছে রামচন্দ্রনগর এবং মনারচকের উপর৷ জানা গেছে, রামচন্দ্রনগরে ২ লক্ষ ঘনমিটার এবং মনারচকে ১ লক্ষ ঘনমিটার গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে ওএনজিসি৷ গত বুধবার পর্যন্ত রামচন্দ্রনগরের গ্যাসভিত্তিক প্রকল্প থেকে ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে৷ মনারচকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে৷ কিন্তু গত দুদিনে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রামচন্দ্রনগরে ৩৪ মেগাওয়াট এবং মনারচকে ২২ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হয়েছে৷ এই উৎপাদিত বিদ্যুতের পুরো শেয়ারটাই রাজ্যের ভাগে জমা পড়ত৷ স্বাভাবিকভাবেই গত দুদিন ধরে রাজ্যের শেয়ারে বিদ্যুৎ কম মিলছে৷
এদিকে, বিদ্যুৎমন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী মনারচকে উৎপাদিত ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পুরোটাই বাংলাদেশকে সরবরাহ করা হবে৷ কিন্তু গ্যাস সরবরাহের ঘাটতির কারণে মনারচক কখনোই পুরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না৷ এর আগেও নেপকোর কর্তারা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে গ্যাসের ঘাটতি নিয়ে অভিযোগ জানিয়েছেন৷ এই অভিযোগের ভিত্তিতে পেট্রোলিয়াম মন্ত্রী ওএনজিসিকে পর্যাপ্ত গ্যাস নেপকো দেওয়ার জন্য কড়া বার্তা দিয়েছিলেন৷ তা সত্ত্বেও ওএনজিসি মনারচকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছে না৷ মাঝে কয়েকদিন পালাটানার দুটি ইউনিট সংস্কারের জন্য বন্ধ থাকায় চাহিদার সামান্য কম গ্যাস মনারচকে ওএনজিসি সরবরাহ করতে পেরেছে৷ কিন্তু পালাটানার দুটি ইউনিট পুনরায় চালু হতেই ফের গ্যাসের সমস্যায় মুখ থুবড়ে পড়েছে মনারচক৷ পাশাপাশি রামচন্দ্র নগর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেও বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটছে৷ স্বাভাবিকভাবেই গ্যাস সরবরাহ নিয়ে ওএনজিসির ব্যর্থতা রাজ্যকেও ক্ষতির মুখে ঠেলে দিয়েছে৷ কারণ, মনারচক থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে সরবরাহ করা সম্ভব হলে বিদ্যুৎ নিগম সেখান থেকে ভালই উপার্জন করতে পারত৷ সূত্রের খবর, ওএনজিসির গ্যাস সরবরাহ নিয়ে ক্রমাগত অভিযোগগুলির বিষয়ে পুনরায় পেট্রোলিয়াম মন্ত্রকের দ্বারস্থ হবে রাজ্য সরকার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top