News Flash

  • Home
  • Uncategorized
  • একমাস ধরে নিখোঁজ স্বামী, সন্ধান দিতে পারছে না পুলিশও
Image

একমাস ধরে নিখোঁজ স্বামী, সন্ধান দিতে পারছে না পুলিশও

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৩ জানুয়ারী৷৷ দীর্ঘ একমাস ধরে খঁুজে পাচ্ছে না অভাগী স্ত্রী তার স্বামীকে৷ ঘটনাটি ঘটে

কৃষ্ণ দাস
কৃষ্ণ দাস

রইস্যাবাড়ি এলাকায়৷ অভাগী স্ত্রী ও তার স্বামী কৃষ্ণ দাস কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে যায়৷ ঘটনাসূত্রে জানা যায়, যতনবাড়িতে বসবাস করেন সুধীর সরকার৷ সুধীর সরকারের মেয়ে স্বপ্ণা সরকারের বিবাহ হয় রইস্যাবাড়ির বাদল দাসের ছেলে কৃষাণ দাসের সাথে৷ স্বপ্ণার ও কৃষাণের সংসারে ছোট একটি ছেলে সন্তানও রয়েছে৷ কিছুদিন পড়ে এই সংসারে নেমে আসে অশান্তি৷ রোজদিন স্বপ্ণা ও কৃষাণের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়৷ শ্বশুর ও শাশুড়ির কাছ থেকে স্বপ্ণা কোনো রকম স হযোগিতা পায় না৷ কিছুদিন পড়ে এলাকার পঞ্চায়েতে স্বপ্ণা ও কৃষাণের বিষয়টি নিয়ে আলোচনায় বসে পরিবারের লোকেরা৷ সেখানে স্ট্যাম্প পেপারে এলাকার কিছু ব্যক্তির স্বাক্ষর নিয়ে মীমাংসা করা হয়৷ তার কিছুদিন পর কৃষান দাস তার স্ত্রী স্বপ্ণাকে নিয়ে উদয়পুর টেপানিয়াতে ঘর ভাড়া করে৷ সেখানে বসবাস করেন দীর্ঘ একমাস উদয়পুর টেপানিয়া গোল্লা চৌমুহনী এলাকায় কৃষাণ ও তার স্ত্রী স্বপ্ণা ভাড়াটিয়া থাকত৷
ঘর ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়ির মালিক তাদের ঘর ছেড়ে দেওয়ার কথা বলেন৷ তখন কৃষান তার শ্বশুর বাড়িতে খবর দেয়৷ খবর শুনে শাশুড়ি এবং মাসি শাশুড়ি এই ভাড়াটিয়া বাড়িতে আসেন৷ তখন জামাই কৃষান বলেন তার স্ত্রীও ছোট ছেলেকে নিয়ে কিছুদিন শ্বশুর বাড়িতে রাখার জন্য৷ কৃষাণ কাজের সন্ধান করে নিজে শ্বশুর বাড়ি এসে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে যাবে৷ জামাইয়ের সে কথা শুনে শাশুড়ি মা তার নিজ মেয়ে ও নাতিকে বাড়িতে নিয়ে যায়৷ কিন্তু কৃষান কাজের সন্ধানে বেরিয়ে দীর্ঘ একমাস ধরে বাড়ি ফিরেনি৷ এদিকে স্ত্রী স্বপ্ণা মোবাইল ফোনে ফোন করে৷ কিন্তু মোবাইল ফোন বন্ধ বলে সে স্বপ্ণা যোগাযোগ করতে পারছে৷ তার স্বামী কোথায় আছে৷ শ্বশুর বাড়িতেও ফোনে যোগাযোগ হচ্ছে না বলে জানাল স্বপ্ণা ও তার বাড়ির লোকজন৷ স্বপ্ণা তার স্বামীকে খঁুজে বেড়াচ্ছে৷ পড়ে উদয়পুর রাধাকিশোর পুর থানায় স্বপ্ণা তার স্বামীকে না পাওয়া মিসিং ডায়েরি করে৷ বর্তমানে স্বপ্ণা এখন কমলাসাগরে মাসির বাড়িতে আশ্রয় নিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top