নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : পরবর্তী প্রধান কে, চূড়ান্ত হবে অাগামীকাল । সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের পরবর্তী প্রধান কে হবেন।তিন সদস্যের নির্বাচক কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর অনিল সিনহা অবসর নেন ২ ডিসেম্বর। তারপর থেকেই ফাঁকা রয়েছে পদটি। অন্তর্বতী প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন রাকেশ আস্থানা। সূত্রের খবর ৪৫ জন আইপিএস অফিসারের তালিকা পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর অফিসে। সেরা লোককে বাছার দায়িত্ব কমিটির। তবে পাল্লা ভারী কৃষ্ণ চৌধুরী, অরুণা বহুগুণা এবং এসসি মাথুরের। ১৯৭৯ ব্যাচের আইপিএস কৃষ্ণ চৌধুরী এবং অরুণা বহুগুণা। ৮১–র ব্যাচের আইপিএস এসসি মাথুর।-
সোমবার জানা যাবে সিবিআইয়ের পরবর্তী প্রধানের নাম
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















