News Flash

  • Home
  • Uncategorized
  • রাজৌরিতে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিল সেনা, উদ্ধার প্রচুর অস্ত্র
Image

রাজৌরিতে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিল সেনা, উদ্ধার প্রচুর অস্ত্র

J&Kশ্রীনগর, ১৪ জানুয়ারি (হি.স.) : জম্মুর রাজৌরি সেক্টরে একটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিল সেনা| এখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র | প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল মণীশ মেহেতা জানিয়েছেন, গত ৪-৫ দিন ধরেই রাজৌরি সহ সারানকোট, মেন্ধার, মান্ডিতে তল্লাশি অভিযান চলছিল| পাশাপাশি পাহাড় ও জঙ্গলের দুর্গম এলাকায় ঘুরে ঘুরে জঙ্গিদের সন্ধান চালাচ্ছিল| তল্লশির সময়েই জঙ্গিদের এই ঘাঁটির খোঁজ মিলেছে|
মেহেতা বলেন, সেনাবাহিনী রাজৌরিতে ওই জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে| ওই ঘাঁটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে| উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ২টি একে ৫৬ রাইফেল, ২টি রকেট প্রপেলড গ্রেনেড, ২টি ৯ এমএম পিস্তল, ৮৮ রাউন্ড লাইট মেশিগানের গুলি, স্নাইপার রাইফেলের ১২ রাউন্ড গুলি, ৩টি ট্যাঙ্ক বিধ্বংসী রাইফেল গ্রেনেড ও একটি মর্টার| ওই অস্ত্র উদ্ধারের ফলে জঙ্গিরা বড়সড় ধাক্কা খাবে|
কয়েকদিন আগেই গোয়েন্দাদের কাছে খবর ছিল রাজৌরিতে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা| সম্প্রতি আখনুর সেক্টরে জঙ্গি হামলার পর ওই খবরকে গুরুত্ব দিয়ে তল্লাশি শুরু করে সেনা| পাশাপাশি বিএসএফ শুক্রবার ৬ পাক জঙ্গির ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে| ওইসব জঙ্গিরা সাম্বা সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল| বিএসএফের প্রতিরোধে এক জঙ্গির মৃতু্য হয়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top