নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : সেনা দিবসে নাম না করে পাকিস্তানকে বার্তা দিলেন সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। রবিবার ৬৯ তম সেনা দিবসে বিপিন রাওয়াত বলেন নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখাই অগ্রাধিকার, তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে উপযুক্ত জবাব দিতে কসুর করবে না সেনা। আজ সেনা দিবসে ভাষণ দিতে গিয়ে এ কথাই বললেন সেনা প্রধান।
দিল্লিতে আজ সেনা দিবসের অনুষ্ঠানে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সেনা প্রধান বলেছেন, যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন, সেই শহিদদের অভিবাদন। আমাদের বাহিনীর শৌর্য তাঁদের জন্যই। তাঁদের ও তাঁদের পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ।
প্রসঙ্গত, ১৯৪৯ সালের আজকের দিনটিতে প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনেরাল কে এম কারিপ্পা। তার আগে দায়িত্বে ছিলেন, স্যার জন ফ্রান্সিস বুচার।-
যুদ্ধবিরতি লঙ্ঘন করলে উপযুক্ত জবাব, সেনা দিবসে রাওয়াত
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















