নাটাল(ব্রাজিল), ১৫ জানুয়ারি(হি.স.) : ফের দাঙ্গা ব্রাজিলের কারাগারে ।ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের শহর নাটালের এক কারাগারে দাঙ্গা, সংঘর্ষ, বিস্ফোরণ ও গুলির ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।স্থানীয় সময় শনিবার বিকেলে শক্তিশালী একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যরা ওই কারাগারে উপস্থিত হলে দাঙ্গার সূত্রপাত হয়। নিহতের মধ্যে বেশ কয়েকজনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। রিও গ্রান্ডে ডু নরটি অঙ্গরাজ্যের আলকাকজ কারাগারে ১০ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। চলতি নতুন বছরে এটি দেশটির তৃতীয় বড় কারা দাঙ্গার ঘটনা। এ মাসের শুরুতে অ্যামাজোনাস ও রোরাইমা অঙ্গরাজ্যে কারা দাঙ্গার ঘটনায় প্রায় ১০০ বন্দি নিহত হন।-
ব্রাজিলের কারাগারে দাঙ্গায় নিহত অন্তত ১০ জন, আহত অনেকে
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















