News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রিকেট রাজনীতিতে প্রবেশে শুরুতেই বাধা, বাতিল হল আজহারের মনোনয়ন পত্র
Image

ক্রিকেট রাজনীতিতে প্রবেশে শুরুতেই বাধা, বাতিল হল আজহারের মনোনয়ন পত্র

mohammadazharuddinহায়দরাবাদ, ১৪ জানুয়ারি (হি.স.) : বাতিল হয়ে গেল মহম্মদ আজহারউদ্দিনের মনোনয়ন পত্র| হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি পদে দাঁড়াতে চেয়েছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক| হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে তাঁর মনোনয়ন খারিজ করে দিলেন রিটার্নিং অফিসার কে রাজীব রেড্ডি| আজহার অবশ্য দমছেন না| তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন|
ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০০০ সালে আজহারকে আজীবন নির্বাসিত করে বিসিসিআই| সেই কারণেই হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি পদে নির্বাচনে আজহারের মনোনয়ন খারিজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার| আজহার অবশ্য দাবি করেছেন, তাঁকে কোনও কারণ জানানো হয়নি| তিনি লিখিতভাবে মনোনয়ন বাতিলের কারণ জানতে চেয়েছেন| আজহার বলেছেন, আদালত আমাকে নির্বাচনে লড়াই করার অনুমতি দিয়েছে| বিসিসিআই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানায়নি| ফলে আমার প্রার্থী হওয়া ঠেকানো যাবে না| আমি আগামী সপ্তাহেই আদালতের দ্বারস্থ হব|
লোধা কমিটির সুপারিশ এবং সুপ্রিম কোর্টের আদেশের ফলে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি পদ থেকে সরে যেতে হয়েছে আর্শাদ আয়ুবকে| এবার আজহারের মনোনয়ন পত্রও বাতিল হয়ে গেল| দৌড়ে থাকলেন বিদু্যত্ জয়সীমা এবং জি বিবেকানন্দ| ন্যাশনাল ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন আজহার| বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ বলেই মনোনয়ন বাতিল হল, এমনটাই মনে করছে ক্রিকেট মহল|
২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড আজীবন নির্বাসিত করেছিল আজহারকে| ২০১১ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট আজহারকে যাবতীয় অভিযোগ থেকে মুক্তি দেয়| কিন্তু বিসিসিআই আজহারকে ক্ষমা করতে পারেনি| তাঁর নির্বাসনও তোলেনি| ফলে প্রাক্তন ক্রিকেটার হিসেবে বরাদ্দ পেনশনও পান না আজহার|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top