News Flash

  • Home
  • Uncategorized
  • কাজিরঙায় হাতি সাফারি রাজ্যপালের

কাজিরঙায় হাতি সাফারি রাজ্যপালের

কাজিরঙা (অসম), ১৫ জানুয়ারি, (হি.স.) : কাজিরঙা জাতীয় উদ্যানে হাতি সাফারি করলেন সপত্নীক রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত। কাজিরঙার মনোরম পরিবেশ বন্যপ্রাণী, পাখির কোলাহলে তিনি আপ্লুত বলে মন্তব্য করেছেন রাজ্যপাল। হাতি সাফারি শেষ করে তিনি বলেন, সবাইকে একবার করে হলেও কাজিরঙায় এসে এর অনুপম পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া দরকার।
গন্ডার হত্যার প্রসঙ্গও তিনি তুলেছেন। মানুষ হত্যার চেয়েও নিরীহ প্রাণী গন্ডার হত্যার ঘটনা ঘৃণ্য বলে মনে করেন তিনি। রাজ্য সরকার গন্ডারের চোরাশিকারিদের গ্রেফতার করতে কসুর করছে না। যথেষ্ট আন্তরিকতার সঙ্গে এদের মোকাবিলা করছে সরকার। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও তাঁর মন্ত্রীমণ্ডলের ভূয়সী প্রশংসাও করেন তিনি। চোরাশিকারিদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চান রাজ্যপাল।
কাজিরঙাষ় তিনি শনিবার আসেন। রাত কাটান হেরিটেজ বাংলোয়। আজ কজিরঙা ছাড়ার আগে রাজ্য পুলিশের অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top