ইটানগর (অরুণাচল প্রদেশ), ১৫ জানুয়ারি, (হি.স.) : বিজেপির প্রদেশ সভাপতি তাপির গাওয়ের কাৰ্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। খান্ডু মন্ত্ৰিসভায় স্থান না-পাওয়ায় বিধায়ক তাগে তাকির সমৰ্থকরা শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। কার্যালয়ের চেয়ার, টেবিল, টিভি ইত্যাদি বহু আসবাবপত্র ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইটানগর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রদেশ সভাপতি।
এ পরিপ্রেক্ষিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৪৮/৪২৭/৩৪ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রদেশ সভাপতি এ ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলছেন না। পরিস্থিতি নিয়ন্ত্ৰণে বলে জানিয়েছে পুলিশ।-
অরুণাচল প্রদেশ বিজেপি সভাপতি কার্যালয়ে ভাঙচুর
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















