ইটানগর (অরুণাচল প্রদেশ), ১৫ জানুয়ারি, (হি.স.) : নতুন তিন বিধায়ককে তাঁর মন্ত্রীমণ্ডলে অন্তর্ভুক্ত করেছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। গতকাল শনিবার পেমা মন্ত্রিসভায় নবাগতদের শপথ বাক্য পাঠ করিয়েছেন ভারপ্রাপ্ত রাজ্যপাল ভি শানমুগনাথন। রাজ্যপালের দরবার হলে যে সব মন্ত্রী শপথ নিয়েছেন তাঁরা ৩৪ নম্বর তুতিং-ইংকিয়ং বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত আলো লিবাং, ১৯ নম্বর নিয়াপিঙের বামাং ফেলিক্স এবং ৪৪ নম্বর তেজু-সুনপুরা কেন্দ্রের ডা. মহেশ চাই।
বিজেপিতে যোগদানের পর তাঁর মন্ত্রিসভা থেকে পিপিএ-র তিন মন্ত্রীকে ছাটাই করেছিলেন মুখ্যমন্ত্রী। যাঁদের সরানো হয়েছিল তাঁরা যথাক্রমে তাকাম পারিও, তাঙ্গা বিয়ালিং এবং রাজেশ তাচো।-

অরুণাচলে নতুন তিন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করালেন ভারপ্রাপ্ত রাজ্যপাল
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















