অযোধ্যা, ১৪ জানুয়ারি (হি.স.) : আমরা সমর্থন করলে উত্তরপ্রদেেশ অবশ্যই বিজেপি জিতবে| তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কথা দিতে হবে তাঁর আমলেই অযোধ্যায় রামমন্দির তৈরি হবে | বিধানসভা নির্বাচনের আগে একথা বলেন বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমির ওপর অস্থায়ী মন্দিরের প্রধান সন্ত আচার্য সত্যেন্দ্র দাশ| সত্যেন্দ্র দাশ বলেছেন, প্রধানমন্ত্রীর মুখ থেকে মন্দির হওয়ার স্পষ্ট আশ্বাস পেলেই আমরা বিজেপির পক্ষে হিন্দু ভোট এককাট্টা করব| উত্তরপ্রদেশে মহন্ত, সাধুদের শক্তি প্রবল| আমরা সমর্থন করলে অবশ্যই বিজেপি জিতবে|
অযোধ্যায় বিরাট রামমন্দির তৈরি হয়েছে দেখাই তাঁদের একমাত্র বাসনা বলে জানিয়ে তিনি বলেন, মোদী সরকার ক্ষমতায় আসার পর আমরা আশা করেছিলাম, এবার ৱুঝি মন্দির তৈরি হবে|
তাঁর দাবি, মোদীকে অযোধ্যায় এসে গ্যারান্টি দিতে হবে যে, তাঁর জমানায় রামমন্দির হবেই| প্রধানমন্ত্রীর মুখ থেকে মন্দির হওয়ার স্পষ্ট আশ্বাস পেলেই আমরা বিজেপির পক্ষে হিন্দু ভোট এককাট্টা করব|

অযোধ্যায় রাম মন্দিরের শর্তে বিজেপির হয়ে প্রচার করতে চান আচার্য সত্যেন্দ্র দাশ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















