News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে বলি এক, গুরুতর জখম এগারজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে বলি এক, গুরুতর জখম এগারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/খোয়াই,১৪ জানুয়ারি৷৷ পিঠে পুলির আমেজ যান সন্ত্রাসে অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে৷ রাজ্যে

খোয়াইয়ে দূর্ঘটনাগ্রস্ত ইকো গাড়ি৷ ছবি নিজস্ব৷
খোয়াইয়ে দূর্ঘটনাগ্রস্ত ইকো গাড়ি৷ ছবি নিজস্ব৷

পৃথক স্থানে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং এগারজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ পাশাপাশি উঠে এসেছে চিকিৎসা ব্যবস্থার করুণ চিত্র৷ আহত ব্যক্তিকে রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল আইজিএমে নিয়ে যাওয়া হলে অস্থি রোগ চিকিৎসার পরিকাঠামোর অভাবে তাকে জিবিতে পাঠিয়ে দেন চিকিৎসকরা৷ একাধিক দুর্ঘটনায় কারোরই প্রাণহানির ঘটনা না ঘটলেও অনেকেই আশঙ্কাজনক বলে জানা গেছে৷ স্বাভাবিকভাবেই সড়ক নিরাপত্তা আবারও চ্যালেঞ্জের মুখে৷
এদিন সাত সকালেই পুলিশের এক কনস্টেবল দুর্ঘটনার কবলে পড়েন৷ স্থানীয় সূত্রে খবর, ঐ পুলিশ কর্মীর ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ জানা গেছে, উদয়পুর এগ্রিকালচার চৌমুহনীতে সকাল দশটায় পুলিশ কনস্টেবল কৃষ্ণধন জমাতিয়া তার টিআর০৩-বি-৫৬০৮ নম্বরের বাইকে করে বাড়ি যাবার পথে আগরতলাগামী একটি বাস টিআর০৪-১২১৬ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে বাইক আরোহী পুলিশ কনস্টেবল রাস্তায় ছিটকে পড়েন৷ জানা গেছে, শ্রীজমাতিয়া মাথায় গুরুতর আঘাত পেয়েছেন৷ তাকে সঙ্গে সঙ্গে উদয়পুর ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ স্থানীয় সূত্রে খবর, বাইক আরোহী পুলিশ কনস্টেবলের ভুলের কারণে দুর্ঘটনাটি হওয়ায় বাস এবং বাসের চালককে আটক করেনি পুলিশ৷
এদিকে, সন্ধ্যায় রাজধানী আগরতলার উত্তর গেইট সংলগ্ণ স্থানে একটি গাড়ির বেপরোয়া গতি রিক্সা চালক সহ ছয়জনকে আহত করেছে৷ গাড়ির চালকও গুরুতর আহত বলে জানা গেছে৷
এদিন, টিআর০১-এফ-০২১১ নম্বরের গাড়িটি উত্তর গেইট এলাকায় এসে প্রথমে একটি রিক্সাকে ধাক্কা মারে৷ সেখান থেকে পালিয়ে গিয়ে কিছুটা দূরত্বে আরেকটি সাইকেল আরোহীকে ধাক্কা মারে৷ তাতে সাইকেল আরোহী গাড়ি চাপা পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ রিক্সাটিকে ধাক্কা দেওয়ায় এর চালক সহ দুই সওয়ারি গুরুতর আহত হন৷ গাড়ির ধাক্কায় দুই সাইকেল আরোহীর মধ্যে একজন রাস্তায় ছিটকে পড়েন অপরজন গাড়ির নিচে চাপা পড়েন৷ এদিকে, গাড়ির চালক ও তার মা এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে৷ স্থানীয় জনগণ সকলকে উদ্ধার করে জিবিতে পাঠিয়েছেন৷ জানা গেছে, গাড়ির চালক ও সাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক৷
এদিকে, সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ণ এলাকায় এক ভবঘুরেকে সুকটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ এই ঘটনায় সমীর চন্দ্র দেব নামে ঐ ভবঘুরে পায়ে গুরুতর আঘাত পান৷ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু সেখানে অস্থি রোগ চিকিৎসার পরিকাঠামো নেই বলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জিবিতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ যথারীতি তাকে জিবিতে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ কিন্তু উদ্বেগের বিষয়, রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল আইজিএমে অস্থি রোগ চিকিৎসার পরিকাঠামো নেই৷ তাতে মনে হচ্ছে, গোটা রাজ্যই প্রধানত জিবি হাসপাতাল নির্ভর৷
খোয়াইতে পথের বলি সমর দে নামে এক গাড়ি চালক৷ তার বয়স ৩২ বছর৷ পিতা প্রয়াত শচীন্দ্র লাল দে৷ বাড়ি চরগণকী এলাকায়৷ ঘটনা খোয়াই থানাধীন সিঙ্গিছড়া এলাকায়৷ শনিবার সকালে ডুম্বুর তীর্থমুখ মেলা থেকে বেহালাবাড়ি এলাকায় যাত্রীদের বাড়ি পৌঁছাবার পর গাড়ি চালক খোয়াই সিঙ্গিছড়া এলাকায় আসর সময় এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায় টিআর০৬-০৩৬৪ নম্বরের ইকো গাড়িটি৷ গাড়িটি গাছের সাথে ধাক্কা খাওয়ায় ছিটকে পড়ে যান চালক সমর দে৷ খবর পেয়ে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ কিন্তু হাসপাতালে আনার কিছুক্ষণ বাদেই সমর দে মৃত্যর কোলে ঢলে পড়ে৷ খবর পেয়ে ছুটে যান সিআইটিইউ এবং টিএমএসইউ নেতৃত্বরা৷ মৃত স মর দে ছিল খোয়াই মারুতি ইউনিটের সদস্য৷ টিএমএসইউ বিভাগীয় কার্যালয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top