News Flash

  • Home
  • Uncategorized
  • ভালবাসার সম্পর্কের পরিণতিতে আইটি কর্মীর হাতে খুন যুবতী
Image

ভালবাসার সম্পর্কের পরিণতিতে আইটি কর্মীর হাতে খুন যুবতী

murderপুনে, ১৪ জানুয়ারি (হি.স.) : ভালবাসার সম্পর্কের পরিণতির জেরে গাড়ির ভেতরে আইটি কর্মীর হাতে খুন হতে হল এক যুবতীকে| শুক্রবার গভীর রাতে পুণের মাগারপাট্টা সিটির এক আইটি সংস্থার কর্মী জুবাই প্যাটেলের বিরুদ্ধে সংস্থার গাড়িতে শ্বাসরোধ করে প্রাক্তন বান্ধবীকে খুন করার অভিযোগ উঠেছে| স্থানীয় পুলিশ সূত্রে এখবর পাওয়া গিয়েছে| পুলিশ সুত্রের খবর, পুলিশ অভিযুক্ত জুবাই প্যাটেলকে গ্রেফতারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে| শুক্রবার রাতে কাজ শেষ করে অফিস থেকে বাড়ি ফিরছিলেন প্যাটেল ও তাঁর প্রাক্তন বান্ধবী| দুজনে অফিসের গাড়িতে ওঠামাত্রই বচসা শুরু হয়ে যায়| প্যাটেল রেগে বান্ধবীকে প্রচন্ড মারধর করলে যুবতী অজ্ঞান হয়ে যায়| পুলিশের কাছে প্যাটেল জানিয়েছেন, পারিবারিক কারণে আমার বান্ধবী সম্পর্ক ছিন্ন করেছে| কিন্তু আমি তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে চাই| অথচ সে রাজি না হওয়ায় রাগের বশেই খুন করা হয়|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top