News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়িতে ঢুকে যুবতীর শ্লীলতাহানি, ধৃত যুবক
Image

বাড়িতে ঢুকে যুবতীর শ্লীলতাহানি, ধৃত যুবক

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ বাড়িতে প্রবেশ করে শ্লীলতাহানির দায়ে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে৷ ঘটনাটি ঘটেছে আগরতলা শহরের কাছে প্রতাপগড় এলাকায়৷ অভিযুক্ত যুবকের নাম জয়ন্ত রায় কর্মকার৷ বর্তমানে সে জেল হেপাজতে রয়েছে৷
সংবাদে প্রকাশ, বুধবার দুপুরে শহরতলীর আড়ালিয়া এলাকার যুবক জয়ন্ত রায় কর্মকার প্রতাপগড়ে পাল পাড়ায় যায়৷ সেখানে গিয়ে একটি বাড়িতে প্রবেশ করে এক যুবতীর শ্লীলতাহানি করে৷ এই ব্যাপারে যুবতীটি পূর্ব আগরতলা মহিলা থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলার নম্বর ৪/১৭৷ মামলাটি হয়েছে ইউএস ৪৫৭, ৩৫৪ এবং ৩৪ আইপিসি মূলে৷ সেই মোতাবেক পুলিশ অভিযুক্ত জয়ন্ত রায় কর্মকারকে গ্রেপ্তার করেছে৷ আজ তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে চৌদ্দদিনের জেল হেপাজতে পাঠিয়েছে বলে জানা গিয়েছে৷ এদিকে, একটি সূত্রে জানা গিয়েছে ঐ যুবতীর সাথে যুবকটির পূর্ব পরিচিতি রয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে প্রণয়ের সূত্র ধরেই এই ঘটনাটি ঘটেছে৷ তবে ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top