News Flash

  • Home
  • Uncategorized
  • সব কর্মীকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কড়া নির্দেশ জম্মু ও কাশ্মীর সরকারের
Image

সব কর্মীকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কড়া নির্দেশ জম্মু ও কাশ্মীর সরকারের

J&Kজম্মু, ১৩ জানুয়ারি (হি.স.) : সব সরকারি কর্মচারীদের ২৬ জানুয়ারিতে সরকার আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি ও অনুষ্ঠানে হাজির থাকার নির্দেশ জারি করল জম্মু ও কাশ্মীর সরকার|  প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনও সরকারি কর্মচারী অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও সরকারি নির্দেশের অবমাননার দায়ে কড়া ব্যবস্থা নেবে সরকার | জম্মু ও কাশ্মীরের অতিরিক্ত সচিব সুভাষ চিবে একটি সার্কুলার জারি করে এই কথা জানিয়েছেন | এই সার্কুলারে রাজ্যের সমস্ত সরকারি বিভাগের শীর্ষ পদস্থ আধিকারিকদের নিজের অধঃস্তন কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে | প্রসঙ্গত, রাজ্যের শীতকালীন রাজধানী হিসেবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয় জম্মুতে | জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে আগামী ২৬ জানুয়ারি রাজ্যপাল এনএন ভোরা প্রজাতন্ত্র দিবসের অভিবাদন গ্রহণ করবেন |

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top