News Flash

  • Home
  • Uncategorized
  • ল্যান্ড মাইন নষ্ট করতে সক্ষম তার তৈরি ড্রোন, ভাইব্র‌্যান্ট গুজরাত ৫ কোটির মউ স্বাক্ষর ছাত্রের

ল্যান্ড মাইন নষ্ট করতে সক্ষম তার তৈরি ড্রোন, ভাইব্র‌্যান্ট গুজরাত ৫ কোটির মউ স্বাক্ষর ছাত্রের

mineআমদাবাদ, ১৩ জানুয়ারি (হি.স.) : ভাইব্র‌্যান্ট গুজরাত গ্লোবাল সামিটে রাজ্য সরকারের সঙ্গে ৫ কোটি টাকার সমঝোতা স্মারকপত্র (মউ) স্বাক্ষর করলেন দশম শ্রেণীর ছাত্র হর্ষবর্ধন জালা | নিজের তৈরি ড্রোন উত্পাদনের জন্যই গুজরাত সরকারের বিজ্ঞান ও বাণিজ্য দফতরের সঙ্গে এই মউ স্বাক্ষর করেছে বছর ১৪ এই ছাত্র| গত বছরই সে নমুনা ড্রোন তৈরির কাজ শুরু করেছিল| ইতিমধ্যেই ড্রোনের তিন তিনটি নমুনা তৈরি করেছে সে | যে ড্রোন যুদ্ধক্ষেত্রে ল্যান্ড মাইন খুঁজে বের করে নষ্ট করতে সক্ষম|
হর্ষবর্ধন বলেছে, টিভি দেেখ সে জানতে পারে ল্যান্ড মাইন হাতে করে নিষ্ক্রিয় করতে গিয়ে অনেক সেনা জখম হন| এরই পরিপ্রেক্ষিতে সে ল্যান্ড মাইন নিষ্ক্রিয় করার নিরাপদ উপায় উদ্ভাবনের চেষ্টা শুরু করে|
হর্ষবর্ধন জানিয়েছে, মাটির দুই ফুট উচ্চতায় উড়তে উড়তে ড্রোন থেকে আট বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়বে বিশেষ তরঙ্গ| সেই তরঙ্গই ল্যান্ড মাইন চিহ্নিত করে সেটির অবস্থান বেস স্টেশনকে জানাবে| ড্রোনে থাকবে ৫০ গ্রাম ওজনের বোমা, যা ওই ল্যান্ডমাইন ধ্বংসের কাজে ব্যবহার করা যেতে পারে|
এছাড়া, হর্ষবর্ধনের তৈরি ড্রোনে থাকছে ইনফ্রারেড, আরজিবি সেন্সর এবং ২১ মেগাপিক্সেল ক্যামেরা সহ থার্মাল মিটার| ক্যামেরায় রয়েছে মেকানিক্যাল শাটার যা হাই রেজোলিউশনের ছবি চুলতে পারে|
ড্রোন উত্পাদন ও সেগুলি নিরাপত্তা সংস্থাগুলিকে দিয়ে পরীক্ষা করানোর জন্য মুখিয়ে রয়েছে হর্ষবর্ধন| সে ইতিমধ্যেই পেটেন্টের জন্যও আর্জি জানিয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top