News Flash

  • Home
  • Uncategorized
  • বেতনের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ, গ্রেফতার বিজেপির ১২০ পুরপ্রতিনিধি
Image

বেতনের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ, গ্রেফতার বিজেপির ১২০ পুরপ্রতিনিধি

kejriwalনয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : পুরসভার কর্মীদের বেতনের দাবিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে বিক্ষোভ দেখানোয় বিজেপির ১২০ জন পুরপ্রতিনিধিকে গ্রেফতার করা হয়েছে| সূত্রের খবর, ধর্মঘটরত স্যানিটেশন কর্মীদের বেতন ইসু্যতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা| চতুর্থ দিল্লি ফিনান্স কমিশন অনুসারে স্যানিটেশন কর্মীদের বেতন দিতে হবে| এই দাবি নিয়ে কেজরিওয়ালের বাড়ির সামনে জমায়েত করেন কাউন্সিলররা| তবে বিক্ষোভ দানা বাঁধার আগেই পুলিশ আন্দোলনকারীদের গ্রেফতার করে সিভিল লাইন এবং মরিস নগর পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়|
পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্যানিটেশন কর্মীরা গত কয়েকমাস ধরে বেতন পাননি বলে অভিযোগ| এর প্রতিবাদে সপ্তাহখানেক ধরে ধর্মঘটে অংশ নেন তাঁরা| গত ৯ জানুয়ারি তাঁরা বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন|
এদিকে, দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বক্তব্য, টাকার অভাবে কর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top