News Flash

  • Home
  • Uncategorized
  • ফুটবল কোচিং ক্যাম্প শুরু করলেন বাইচুং ভুটিয়া
Image

ফুটবল কোচিং ক্যাম্প শুরু করলেন বাইচুং ভুটিয়া

foottball শিলিগুড়ি, ১৩ জানুয়ারি (হি.স): নর্থবেঙ্গল বোর্ড ফর ডেভলপমেন্ট অফ স্পোর্টস শিলিগুড়িতে নতুনভাবে পথ চলা শুরু করল| শুক্রবার তারা শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে অনুর্দ্বূ-১৬ ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র চালু করল| এদিন এই কোচিং ক্যাম্পের উদ্বোধন করেন নর্থবেঙ্গল বোর্ড ফর ডেভলপমেন্ট অফ স্পোর্টস-এর চেয়ারম্যান বাইচুং ভুটিয়া| পরে বাইচুং একাদশ এবং ভেটারেন্স একাদশের মধ্যে ফুটবল ম্যাচ আয়োজিত হয়| সেখানে বাইচুং ভুটিয়া মাঠে নেমে দলকে উজ্জ্বীবিত করেন| বেশকিছু স্মরণীয় মুহূর্ত উপহার দেন ফুটবলপ্রেমীদের মধ্যে| ভারতীয় ফুটবল দলের প্রাক্তণ অধিনায়ককে দেখতে এদিন দাদাভাই মাঠে দর্শকের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়| এখনও যে তার পায়ের জাদুতে বল নাচে তার ফের প্রমাণ রাখলেন বাইচুং| খেলা শুরুর আগে সাংবাদিকদের তিনি বলেন, নর্থবেঙ্গল বোর্ড ফর ডেভলপমেন্ট অফ স্পোর্টস আগামী ১ বছরের জন্য দাদাভাই মাঠে অনূর্দ্বূ-১৬ ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র চালু করল| ৬ থেকে ১৬ বছর বয়সী ফুটবলাররা এখানে প্রশিক্ষণ নিতে পারবে| সম্পূর্ণ ব্যয়ভার গ্রহন করবে বোর্ড| বাইচুং বলেন, এটাই শিলিগুড়িতে প্রথম ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের শুরু করা হল বোর্ডের পক্ষ থেকে| আগামীতে আরও বেশ কয়েকটি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে| এখানকার প্রতিভাবান ফুটবলারদের প্রশিক্ষিত করে তোলাই আমাদের মূল লক্ষ্য| প্রতিভাবান ফুটবলারদের বাছাই করে এদেরকে সুযোগ করে দেওয়ার রাস্তা তৈরি করে দিতে হবে| যাতে এরা ভবিষ্যতে আরও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে শহর এবং দেশের নাম উজ্জ্বল করতে পারেন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top