বেজিং, ১৩ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের যাতাযাত বন্ধ করলে, যুদ্ধ করতে হবে আমেরিকাকে | এবার এভাবেই ওয়াশিংটনকে হুমকি দিল বেজিং | দক্ষিণ চিন সাগরের কৃত্রিম দ্বীপপুঞ্জ তৈরি করে সেখানে সামরিক ঘাঁটি বানিয়েছে বেজিং | ফলে, ওই দ্বীপপুঞ্জে অবাধ যাতায়াত চলছে চিনের | আর ওই কৃত্রিম দ্বীপপুঞ্জে চিনের যাতায়াত যদি বন্ধ করার কথা ভাবে আমেরিকা, তাহলে যুদ্ধ করেই তা বন্ধ করতে হবে | দক্ষিণ চিন সাগর নিয়ে এভাবেই ওয়াশিংটনের বিরুদ্ধে সুর চড়াল বেজিং|
সম্প্রতি আমেরিকার স্বরাষ্ট্রসচিব বলেন, দক্ষিণ চিন সাগর অঞ্চলে এভাবে চিনের আধিপত্য কিছুতেই মেনে নেওয়া হবে না | আর আমেরিকার স্বরাষ্ট্র সচিবের ওই হুমকির পর এভাবেই তার প্রতু্যত্তর দিল বেজিং | শুধু তাই নয়, চিনের গতিবিধি যদি দ্বীপপুঞ্জ থেকে বন্ধ করতে হয়, তাহলে বেজিংয়ের সঙ্গে বড়সড় যুদ্ধে নামতে হবে ওয়াশিংটনকে | পাশপাশি দক্ষিণ চিন সাগরে চিনের গতিবিধি বন্ধ করতে গেলে, ফিলিপিন্স এবং ভিয়েতনামের বিরুদ্ধেও সেই একই পদক্ষেপ নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বেজিং |

দক্ষিণ চিন সাগরে যাতায়াত বন্ধ করলে যুদ্ধ করতে হবে, আমেরিকাকে হুশিয়ারি বেজিংয়ের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















