কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস )-র বার্ষিক উত্সবের যোগ দিতে শুক্রবারই শহরে পৌঁছালেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত| এদিন তিনি সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পেঁৗছান| তিনি সঙ্ঘের দক্ষিণবঙ্গের কার্যালয় উত্তর কলকাতার মানিকতলায় কেশব ভবনে রয়েছেন| যদিও শুক্রবারের আদালতের রায় নিয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি| তবে এই জটিলতা কাটায় স্বস্তির হাওয়া সঙ্ঘ পরিবারে|
আগামীকাল শনিবার বিগ্রেডে বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত কলকাতায় আসেন| সভা নিয়ে কলকাতা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ টালবাহানার পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুমতি পাওয়া যায়| তবে আগে খিদিরপুরের ভূকৈলাস মন্দির চত্বরে বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বার্ষিক উত্সব করার অনুমতি চেয়েছিল আরএসএস| খিদিরপুরে সভার অনুমতি প্রথমেই খারিজ করে পুলিশ| এরপর উত্তর কলকাতার মহাজতি সদনে ওই সভা করতে দেওয়ার জন্য অনুমতি চাওয়া হলেও তা বাতিল করে পুলিশ প্রশাসন| এরপর বিগ্রেডে সভার জন্য অনুমতি না মেলায় আরএসএস-র পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানায়| অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে বিগ্রেডে শর্তসাপেক্ষে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

আরএসএস-র বার্ষিক উত্সবের যোগ দিতে শহরে পৌঁছালেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

















