News Flash

  • Home
  • Uncategorized
  • আরএসএস-র বার্ষিক উত্সবের যোগ দিতে শহরে পৌঁছালেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত
Image

আরএসএস-র বার্ষিক উত্সবের যোগ দিতে শহরে পৌঁছালেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

mohan-bhagwatকলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস )-র বার্ষিক উত্সবের যোগ দিতে শুক্রবারই শহরে পৌঁছালেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত| এদিন তিনি সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পেঁৗছান| তিনি সঙ্ঘের দক্ষিণবঙ্গের কার‌্যালয় উত্তর কলকাতার মানিকতলায় কেশব ভবনে রয়েছেন| যদিও শুক্রবারের আদালতের রায় নিয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি| তবে এই জটিলতা কাটায় স্বস্তির হাওয়া সঙ্ঘ পরিবারে|
আগামীকাল শনিবার বিগ্রেডে বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত কলকাতায় আসেন| সভা নিয়ে কলকাতা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ টালবাহানার পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুমতি পাওয়া যায়| তবে আগে খিদিরপুরের ভূকৈলাস মন্দির চত্বরে বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বার্ষিক উত্সব করার অনুমতি চেয়েছিল আরএসএস| খিদিরপুরে সভার অনুমতি প্রথমেই খারিজ করে পুলিশ| এরপর উত্তর কলকাতার মহাজতি সদনে ওই সভা করতে দেওয়ার জন্য অনুমতি চাওয়া হলেও তা বাতিল করে পুলিশ প্রশাসন| এরপর বিগ্রেডে সভার জন্য অনুমতি না মেলায় আরএসএস-র পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানায়| অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে বিগ্রেডে শর্তসাপেক্ষে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top