News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ভাস্কর্যগুলির করুণ অবস্থা হচ্ছে, প্রত্নতত্ত্ববিদদের দায়ী করলেন পর্যটনমন্ত্রী
Image

রাজ্যে ভাস্কর্যগুলির করুণ অবস্থা হচ্ছে, প্রত্নতত্ত্ববিদদের দায়ী করলেন পর্যটনমন্ত্রী

UNAKOTIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ প্রত্নতত্ত্ববিদদের গাফিলতির কারণে রাজ্যের বহু ভাস্কর্যের রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হচ্ছে না৷ যার কারণে ঐ ভাস্কর্যগুলির অবস্থা দিনে দিনে খুবই খারাপ হয়ে যাচ্ছে৷ এই অভিযোগ তুলে পর্যটন মন্ত্রী রতন ভৌমিক জানান, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে ঊনকোটি, পিলাক এবং বক্সনগরে বুদ্ধস্তূপ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল৷ এর জন্য গত পাঁচ বছরে ১ কোটি ১৩ লক্ষ টাকা রাজ্য সরকার তাদের হাতে তুলে দিয়েছে৷ কিন্তু ঊনকোটি, পিলাক এবং বক্সনগরের বুদ্ধস্তূপ ভাস্কর্যগুলি রক্ষণাবেক্ষণে তারা ক্রমাগত ঢিলেমি দিয়ে চলেছে৷ যার কারণে ভাস্কর্যগুলির মারাত্মক ক্ষতি হচ্ছে৷ এদিন তিনি বলেন, এবিষয়ে বহুবার কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে৷ এমনকি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া যদি ঐ ভাস্কর্যগুলির রক্ষণাবেক্ষণ করতে না পারেন তাহলে যেন সেগুলির দায়িত্ব রাজ্য সরকারকে দেওয়া হয়৷ পর্যটনমন্ত্রী বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় ঐ ভাস্কর্যগুলির রক্ষণাবেক্ষণ করতে কোন অসুবিধা হবে না৷ এদিন তিনি অনেকটা ক্ষোভের সুরেই বলেন, কেন্দ্রীয় পর্যটনমন্ত্রকে এবিষয়ে বহুবার চিঠি দিলেও আজ পর্যন্ত কোন উত্তর মেলেনি৷ ফলে, রক্ষণাবেক্ষণের অভাবে প্রাচীন ঐ ভাস্কর্যগুলি ধবংস হয়ে যাওয়ার পথে৷
এদিকে, রাজ্যে পর্যটনের বিকাশে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে পর্যটনমন্ত্রী জানিয়েছেন৷ তিনি বলেন, আখাউড়া সীমান্তে দুই দেশের সীমান্ত বাহিনীর সৌহার্দ্যপূর্ণ প্যারেড মানুষ উপভোগ করার জন্য একটি প্রকল্প শুরু হচ্ছে৷ তাতে, বসার জায়গা, ক্যাফেটরিয়া, মুক্ত মঞ্চ ইত্যাদি গড়ে তোলা হবে৷ এদিকে, কমলাসাগরে বর্ডার হাটে গ্যালারি, কনফারেন্স হল এবং বিএসএফ’র থাকার জায়গা নির্মাণ কাজ আগামী কিছুদিনের মধ্যে শুরু হবে৷ আগরতলা স্টেট মিউজিয়ামের পাশে একটি ফুড কোর্ট খুলবে৷ বেসরকারি মালিকানায় এই ফুড কোর্টের পরিচালনা হবে৷ এদিকে, রাজ্যে বেসরকারি মালিকানায় একটি চারতারা বিশিষ্ট হোটেল খুলবে৷ ছিনাইহানিতে হোটেলটি খুলবে বলে পর্যটনমন্ত্রী জানিয়েছেন৷
রাজ্যে ক্রমাগত পর্যটকের সংখ্যা বাড়ছে দাবি করে পর্যটনমন্ত্রী বলেন, বিমুদ্রাকরণের কারণে নভেম্বর এবং ডিসেম্বর মাসে অন্যান্য মাসের তুলনায় পর্যটক কমেছে৷ তবে তিনি আশা করছেন সামনের দিনগুলিতে পর্যটকের হার আরো বাড়বে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top