News Flash

  • Home
  • Uncategorized
  • শীর্ষ আদালতে আগাম রায়দানের আর্জি খারিজ, এবারের পোঙ্গলে হচ্ছে না জাল্লিকাট্টু
Image

শীর্ষ আদালতে আগাম রায়দানের আর্জি খারিজ, এবারের পোঙ্গলে হচ্ছে না জাল্লিকাট্টু

SUPREME COURT নযাদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুতে এবার পোঙ্গল উত্সবের সময় ষাঁড় ধরার খেলা জাল্লিকাট্টু হচ্ছে না| কারণ, বৃহস্পতিবার আগাম রায়দানের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট| আগামী শনিবারই তামিলনাড়ুতে শুরু হচ্ছে পোঙ্গল উত্সব| তার আগে বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, রায়ের খসড়া প্রস্তুত হচ্ছে| তাই পোঙ্গল শুরুর আগে রায়দান সম্ভব নয়| তামিলনাড়ুতে পোঙ্গল উত্সবের মূল আকর্ষণ হল জাল্লিকাট্টু খেলা| ২০১৪ সালে পশু নির‌্যাতনের কারণ দেখিয়ে জাল্লিকাট্টুর ওপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট| গত বছর রায় পুনর্বিবেচনার আর্জি জানায় তামিলনাড়ু সরকার| তা খারিজ করে দেয় শীর্ষ আদালত| এরপরই তামিলনাড়ু বিধানসভায় সর্বসম্মতিক্রমে জাল্লিকাট্টুর সমর্থণে প্রস্তাবনা পাস হয়| কেন্দ্রীয় সরকার যাতে অর্ডিন্যান্স এনে জাল্লিকাট্টুকে বৈধতা দেয় তার জন্য চাপ দিতে থাকে তামিলনাড়ু সরকার| সৱুজ সঙ্কেত দেওযার কথা জানায় কেন্দ্রীয় সরকার| এমতাবস্থায় বৃহস্পতিবার শীর্ষ আদালত, পোঙ্গল শুরুর আগে রায়দান সম্ভব নয়|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top