গুয়াহাটি, ১২ জানুয়ারি, (হি.স.) : আজ স্বামী বিবেকানন্দের ১৫৪তম জন্মবার্ষিকী। এ দিনকে সারা দেশ যুবদিবস হিসেবে পালন করেছে। এ উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অসমের বিভিন্ন সংগঠনের পাশাপাশি রাষ্ট্র সেবিকা সমিতির গুয়াহাটি মহানগর শাখা এদিন অন্যভাবে যুবদিবস পালন করেছে।আজ বৃহস্পতিবার সেবিকারা মহানগরের বিভিন্ন স্থানে মন্তব্য-বার্তা অভিযানের আয়োজন করেছিলেন। এগুলির মধ্যে কাছারি এলাকার ফুডভিলা, নেহরুপার্ক, দিঘলিপুখুরি পাড় ইত্যাদি এলাকায় তাঁরা পথ চলতি যুব সম্প্রদায়ের কাছে যুবদিবসের ভাবনা সংক্রান্ত নানা প্রশ্নমালা রেখেছিলেন। এতে ব্যাপাক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন সেবিকারা। পথ চলতি যুবক-যুবতীরা মন্তব্য-তালিকায় এঁকে বা লিখে তাঁদের মতামত প্রকাশ করেছেন। কেউ কেউ এ দিন থেকেই জীবনে চলার পথে ঝুঁকি নিয়ে এগোতে চান বলে লিখেছেন।স্বামীজির দর্শন এবং জীবন ও কর্মপদ্ধতি যা তিনি অনুসরণ করতেন তা ভারতীয় যুবদের জন্য অনুকরণীয় বলেও অনেকে মন্তব্য করেছেন। তাছাড়া যুব বয়সিরা তাঁদের আত্মিক মূল্যবোধের উন্মেষ ঘটানোর লক্ষ্যে শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার পরামর্শও দিয়েছেন।
যুবদিবসে রাষ্ট্র সেবিকা সমিতির মন্তব্য-বার্তা অভিযান
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















