News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রীর মৃতু্যতে বেসরকাবি বিমান সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

যাত্রীর মৃতু্যতে বেসরকাবি বিমান সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

Spicejet-aircraftমুম্বই, ১২ জানুয়ারি (হি.স.) :  মাঝ আকাশে বিমানের মধ্যের অসুস্থ গৃহবধূ| পরে মৃতু্যর কোলে ঢলে পরলে  বিমানকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে মৃতার পরিবার| ৱুধবার মুম্বই-বারাণসী রুটের একটি বেসরকারি সংস্থার বিমান এই ঘটনা ঘটে| মৃতার স্বামীর অভিযোগ, হঠাত্ তাঁর স্ত্রী অসুস্থ বোধ করেন| তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়| এসময় বিমানকর্মীদের জানিয়েও কোনও সাহায্য পাওয়া যায় নি| এমনকি তাঁকে মাস্কˆও দেওয়া হয়দিন বলে অভিযোগ| যদিও এই অভিযোগ মানতে নারাজ বিমান কর্তৃপক্ষ| তাদের তরফে জানানো হয়েছে, সবধরনের চিকিসা পরিষেবা দেওয়া হয়েছে| উড়ান সফরে থাকাকালীন একজন চিকিত্সক পরীক্ষা করেন তাঁকে| জানা গেছে, সংগীতা নামে ওই যুবতির স্বামী রাজেশ মুম্বইয়ের একটি গ্লাস ম্যানুফ্যাকচারিং সংস্থায় কর্মরত| তাঁদের বাড়ি বারাণসীর শিবপুর এলাকায়| গতকাল বিমানে মুম্বই থেকে পরিবারের সঙ্গে বারাণসীর বাড়িতে ফিরছিলেন তিনি| গতকাল স্বামী ও তাঁদের কন্যা সন্তানকে নিয়ে বিমানে বাড়ি ফিরছিলেন| বিমান মাঝ আকাশে থাকতেই হঠাত্ অসুস্থ বোধ করেন তিনি | তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়| পরে মৃতু্য হয় ওই যুবতির|  তাঁর স্বামীর অভিযোগ, মাঝ আকাশে সংগীতা অসুস্থ বোধ করেন| দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে| বিমান সেবিকাদের জানানো হয় বিষয়টি| চাওয়া হয় মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স| কিন্তু তাঁরা সঙ্গে সঙ্গে উপযুক্ত পদক্ষেপ নেননি| এমনকী শ্বাসকষ্টের সমস্যা দেখেও মাস্ক দেওয়া হয়নি| তাঁদের কর্তব্যে গাফিলতির জেরেই মৃতু্য হয়েছে সংগীতার|  যদিও এই অভিযোগ মানতে নারাজ বিমান কর্তৃপক্ষ| তাদের তরফে জানানো হয়েছে, মুম্বই থেকে বারাণসীগামী এসজি৭০৪ উড়ানে সফর করছিলেন ওই যুবতি| তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়| উড়ান সফরে থাকাকালীন একজন চিকিত্সকও পরীক্ষা করেন তাঁকে| সবধরনের চিকিত্সা পরিষেবা দেওয়া হয়েছে| এমনকী এটিসি-তে অনুরোধ করে দ্রুত তাঁর চিকিত্সার ব্যবস্থা করা হয়| বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে বিমান নামার সঙ্গে সঙ্গে তাঁকে পরীক্ষা করেন এয়ারপোর্টের মেডিক্যাল অফিসার| তখনও তিনি জীবিত ছিলেন| এরপর আরও ভালো চিকিত্সা পরিষেবা দিতে অ্যাম্বুলেন্সে করে তাঁকে পাঠানো হয় বারাণসীর প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রে| সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top