মুম্বই, ১২ জানুয়ারি (হি.স.) : জলে ভাসল ভারতের নিজস্ব প্রু্যক্তিতে তৈরি স্করপিন ক্লাসের শক্তিশালী দ্বিতীয় সাবমেরিন আইএনএস খান্দেরি| বৃহস্পতিবার মুম্বইয়ের মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড বন্দর থেকে এই ডুবোজাহাজটিকে জলে নামানো হয়| তবে এখনই এটি ভারতীয় নৌবাহিনীতে যোগ দিচ্ছে না| এবছর ডিসেম্বর পর্যন্ত খান্দেরির ওপরে একাধিক পরীক্ষা চালাবে নৌবাহিনী| নৌবাহিনী সূত্রে খবর, ভারতে তৈরি স্করপিন ক্লাসের এই সাবমেরিনটি প্রযুক্তিগত দিক থেকে অত্যাধুনিক এবং উন্নত| থাকছে জাহাজ বিধ্বংসী ব্যবস্থা, অত্যাধুনিক টর্পেডো ছোঁড়ার ব্যাবস্থা| সব থেকে বড় বিষয় হল শত্রুপক্ষের রেডার এড়িয়ে নিখুঁত নিশানায় হামলা করতে পারে এই সাবমেরিনটি | টিউব লঞ্চড মিসাইলের সাহয্যে খান্দেরি জলে ভেতরে বা ওপরে যেকোনও লক্ষবস্তুর ওপরে হামলা চালাতে পারে| আইএনএস খান্দেরির নামকরণ করা হয়েছে মারাঠাদের একটি দুর্গের নামে| ১৭ শতকে এই দুর্গটি মারাঠাদের মোঘলদের সঙ্গে লড়াইয়ে অন্য এক মাত্রা দিয়েছিল| নৌবাহিনীর হাতে এই সাবমেরিনটি এলে এটিকে কাজে লাগিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ থেকে মাইন বিছানো সব করা হবে|

জলে নামল নিজস্ব প্রু্যক্তিতে তৈরি ভারতের শক্তিশালী সাবমেরিন আইএনএস খান্দেরি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
















