News Flash

  • Home
  • Uncategorized
  • সাধারণতেন্ত্রর কুচকাওয়াজে আমিরশাহির সামরিক প্রদর্শনীর অনুমতি দিল না ভারত
Image

সাধারণতেন্ত্রর কুচকাওয়াজে আমিরশাহির সামরিক প্রদর্শনীর অনুমতি দিল না ভারত

Govt of Indiaনয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.) : নিরাপত্তার কারণে সাধারণতেন্ত্রর কুচকাওয়াজে সংযুক্ত আরব আমিরশাহির সামরিক প্রদর্শনীর অনুমতি দিল না ভারত | সাধারণতন্ত্র দিবসে রাজধানীর কুচকাওয়াজে প্রদর্শনীর জন্য সংযুক্ত আরব আমিরশাহির সামরিক প্যারাট্রুপার টিম পাঠানোর প্রস্তাব দিয়েছিল| কিন্তু নিরাপত্তার কারণেই ওই প্রস্তাব বাতিল করে দিল ভারত| তবে সেদিনের কুচকাওয়াজে মার্চ করে যাওয়ার জন্য বাহিনী পাঠাতে পারে আমিরশাহি|
প্রতিরক্ষা মন্ত্রকের জনৈক অফিসার বলেন, ফ্রান্স গত বছর তাদের সেনাবাহিনীর দল পাঠানোর পর আমরা ঠিক করি, এটা প্রথা হিসাবে চালু হোক| তাই আরব আমিরশাহিকেও একটি টিম পাঠাতে বলা হয়| কিন্তু ওরা সামরিক প্যারাট্রুপারদের পাঠাতে চাইছে| তবে ওই কুচকাওয়াজে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু ভিভিআইপি থাকেন বলে রাজপথ সেদিন হাই সিকিউরিটি জোন হয়ে ওঠে| সুতরাং নিরাপত্তার প্রশ্নটি মাথায় রেখে প্রতিরক্ষামন্ত্রক আমিরশাহির টিমের প্রদর্শনীর জন্য প্রস্তুতি নিতে পারছে না| তাছাড়া সে সময় আবহাওয়াও অনুকূল থাকবে না হয়ত|
গত বছরই সংযুক্ত আরব আমিরশাহি সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সে দেশের সঙ্গে সম্পর্ক মজৱুত করার প্রয়াস হিসাবে এ বছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হয়ে আসার জন্য আৱু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মহম্মদ বিন জাভেদ আল নাহইয়ানকে আমন্ত্রণ জানানো হয়| তিনি আমিরশাহির সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডারও|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top