News Flash

  • Home
  • Uncategorized
  • বিজিতা সুর চড়ালেন ক্ষমতায়ণ নিয়ে, নারীরাই সুস্থ সংসার ও সমাজের মূলে, জানালেন ভানুলাল

বিজিতা সুর চড়ালেন ক্ষমতায়ণ নিয়ে, নারীরাই সুস্থ সংসার ও সমাজের মূলে, জানালেন ভানুলাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণেই দেশে নারীরা অবহেলিত৷ তাই এই সমাজ

মঙ্গলবার আগরতলায় কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী বিজিতা নাথ৷ ছবি নিজস্ব৷
মঙ্গলবার আগরতলায় কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী বিজিতা নাথ৷ ছবি নিজস্ব৷

ব্যবস্থা নিয়ে সরাসারি তেমন কোন আপত্তি না করলেও নারীদের সমান অধিকার সুনিশ্চিত করা প্রয়োজন দাবি করে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতি নিন্দায় সুরচড়ালেন সমাজকল্যাণ মন্ত্রী বিজিতা নাথ৷ কিশোরী উৎকর্ষ মঞ্চের অনুষ্ঠানে তাঁর দাবি, পুরুষতান্ত্রিক নির্ভর সমাজ ব্যবস্থায় নারীদের মূল্যায়ণ অনেক দেরিতে শুরু হয়েছে৷ সেক্ষেত্রে কিশোরীদের উৎকর্ষ বৃদ্ধি করতে গেলে তার সাথে অন্যদেরও রাখতে হবে৷ তাঁর মতে, নারীদের ছাড়া জগৎ অসম্পূর্ণ, সেক্ষেত্রে পুরুষদের সবসময় প্রাধান্য দিলে চলবে না৷ তাই তিনি মনে করেন, কেবল কিশোরীদের উৎকর্ষ করলেই যথেষ্ট নয়, সমস্ত ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির বিশেষভাবে প্রয়োজনীয়৷ সেই একই মঞ্চে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহার বক্তব্য, নারীরা সুস্থ হলে তবেই সংসার ও সমাজ সুস্থ হবে৷ তাতে বর্তমান সময়ে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদেরও নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে রাখার প্রয়োজনীয়তাকে খাঁটো করে দেখার সুযোগ নেই, তথ্য ও সংসৃকতি মন্ত্রীর বক্তব্যে এমনটাই মনে হয়েছে৷ ফলে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী ক্ষমতায়নের প্রশ্ণে রাজ্য মন্ত্রিসভার দুই সদস্যের বক্তব্যে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে৷
মঙ্গলবার আগরতলা টাউন হলে দুদিনব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চের রাজ্যব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্যের শুরুতেই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী স্বাধীনতার দীর্ঘবছর শেষে কিশোরীদের উৎকর্ষ বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সে উদ্যোগে প্রশংসার ছলে কটাক্ষ করেন৷ এদিন তিনি বলেন, এতদিন কেন্দ্রীয় সরকার কিশোরীদের বিষয়ে তেমন কোন চিন্তাভাবনা করেনি৷ তবে, এখন স্বাধীনতার এত বছর কিশোরীদের উৎকর্ষ করে তুলতে হবে৷ সে উদ্যোগ নিয়েছে৷ মূলত, দেশের পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থাকে এদিন তিনি আগাগোড়া তির্যক ভাষায় সমালোচনা করেছেন৷ কটাক্ষের সুরে তিনি বলেন, নারীদের অর্ধেক আকাশ সকলেই মনে করেন, কিন্তু আক্ষেপের বিষয় হল অর্ধেক আকাশের অধিকার কেউই দিতে চাননা৷ তাঁর দাবি, সেই অর্ধেক আকাশ চোখ বন্ধ করলে গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে৷ এদিন তিনি ক্ষোভের সুরে বলেন, নারীদের প্রতি ক্ষেত্রেই অবহেলা করা হয়৷ অনেকেই মহিলাদের অবহেলার চোখে দেখতে পছন্দ করেন৷ নারীরা আক্রান্ত হলে এর পেছনে কারা দায়ী সে বিষয়ে বিশেষ কোন আলোচনা হয় না৷ তবে, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা নিয়ে তাঁর তেমন কোন আপত্তি নেই সেকথাও এদিন তিনি উল্লেখ করেছেন৷ তিনি বলেন, আমাদের দেশে শুরু থেকেই পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা চলে আসছে৷ প্রতিটি ক্ষেত্রেই ছেলেদের প্রাধান্য দেওয়া হয়ে থাকে৷ তাঁর মতে, ছেলেদের প্রাধান্য দিতে কোন আপত্তি নেই, কিন্তু এর পাশে মেয়েদেরও সমান চোখে দেখতে হবে৷ এক্ষেত্রে অভিভাবকদেরও ছেলেমেয়েদের মধ্যে সমতা রাখার জন্য বলেন তিনি৷ তাঁর বক্তব্য, প্রতিটি মায়ের কাছেই ছেলে কিংবা মেয়ে উভয়ই সন্তান৷ কোন ছেলেকে জন্ম দিতে মায়ের কম কষ্ট হয়েছে এবং মেয়েকে জন্ম দিতে বেশি কষ্ট সহ্য করতে হয়েছে এমনটা ভাবার সুযোগ নেই৷ ছেলে কিংবা মেয়ে উভয়কেই জন্ম দিতে মায়েদের সমান কষ্ট ও জীবনের ঝঁুকি নিতে হয়৷ তাই উভয়কেই সমান চোখেই দেখতে হবে৷ তিনি দাবি করে বলেন, মায়েরা শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত সন্তানেরা প্রথম শিক্ষা মায়ের কাছ থেকেই পেয়ে থাকেন৷ আজ যারা সমাজে প্রতিষ্ঠিত প্রত্যেকেই কোন না কোন মায়ের সন্তান৷ তাই তিনি মনে করেন, নারীদের বাদ দিয়ে এই জগৎকে চালানো সম্ভব নয়৷
এদিন তিনি বলেন, কিশোরী উৎকর্ষ মঞ্চ এবং এর পাশাপাশি নানাভাবে এখন ধর্মীয় অনুশাসন থেকে নারীদের বের করে আনতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, পুরুষতান্ত্রিক ব্যবস্থাপনায় মেয়েদের প্রাধান্য দেওয়ার বিষয়ে রাজ্যে প্রতিটি ক্ষেত্রে সরকার বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে৷ তাই তিনি চাইছেন, নারীদের সমস্ত ক্ষেত্রে আরো দক্ষতা বৃদ্ধি করা হোক৷ যাতে বর্তমান সমাজব্যবস্থায় নারীরা সকলের সাথে পাল্লা দিয়ে লড়াই করতে পারে৷
এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা বলেন, একটি সুস্থ নারী, একটি সুস্থ সংসার ও সমাজ গড়তে পারে৷ তাতে ধারণা করা হচ্ছে, নারীদেরও বর্তমান সময়ে নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে রাখার প্রয়োজনীয়তা রয়েছে, সেটাই তিনি বুঝাতে চেয়েছেন৷ কারণ তিনি মনে করেন, সুস্থ নারীদের যোগ্য সম্মান দিতে পারলে, সমাজও এগিয়ে যাবে৷ কিশোরীদের উৎকর্ষ ঘাটতি পূরণে এই জাতীয় অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি মনে করেন৷ কারণ, এখন সময় এসেছে নারীদের প্রকৃত মূল্যায়নের৷ এদিকে, রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার অনুষ্ঠানে উপস্থিত সকল কিশোরীদের নির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top