News Flash

  • Home
  • Uncategorized
  • কান্দাহারে সন্ত্রাসবাদী হামলা, বোমা বিস্ফোরণে মৃত ৭
Image

কান্দাহারে সন্ত্রাসবাদী হামলা, বোমা বিস্ফোরণে মৃত ৭

bomb-blastকান্দাহার (আফগানিস্তান), ১১ জানুয়ারি (হি.স.): কান্দাহারের দক্ষিণ-পূর্ব শহরে গভর্নরের কমপাউন্ডে অতিথিশালায় বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ৭ জন| সন্ত্রাসবাদী হামলায় আহত হয়েছেন সংযুক্ত আরব আমিরশাহের রাষ্ট্রদূত জুমা মহম্মদ আবদুল্লাহ আল কাবি, কান্দাহারের প্রাদেশিক গভর্নর হুমায়ুন আজিজি সহ মোট ১৭ জন| প্রাদেশিক গর্ভনরের মুখপাত্র শামিম খপালওয়াক জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় কান্দাহারের একটি অতিথিশালায় উচ্চ পর‌্যায়ের বৈঠক চলছিল| তখনই বোমা বিস্ফোরণ হয়| বিস্ফোরণে মৃত ৭ জনের মধ্যে রয়েছেন কূটনীতিক ওয়াই কুরেশী|
বোমা বিস্ফোরণের সময় অতিথিশালায় ছিলেন কান্দাহারের পুলিশ প্রধান আব্দুল রাজিক| তিনি জানিয়েছেন, জোরালো বোমা বিস্ফোরণে মৃতু্য হয়েছে ৭ জনের| বিস্ফোরণের পর আগুনের লেলিহান শিখায় জখম হয়েছেন সুংযুক্ত আরবি আমিরশাহের রাষ্ট্রদূত এবং কান্দাহারের প্রাদেশিক গভর্নর| এখনও পর‌্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি| তবে, মনে করা হচ্ছে এই হামলার পিছনে তালিবানের হাত থাকতে পারে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top