News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে নাশকতার আগুনে পুড়ল জীপ, মামলা নিলেও অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

বিশালগড়ে নাশকতার আগুনে পুড়ল জীপ, মামলা নিলেও অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

car-burntনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ জানুয়ারি৷৷ গতকাল রাতে নাশকতার আগুনে পুড়ে ছাঁই হল বিশালগড় পূর্বলক্ষ্মীবিল এলাকায় টিআর০১-এ-২০২৫ নম্বরের একটি কমান্ডার জীপ গাড়ি৷ গাড়ির মালিক দীনেশ দাস জানান সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে দুষৃকতীকারীরা গাড়িটি জ্বালিয়ে দিয়েছে৷ তবে গাড়ির মালিক কাউকে চিনতে পারেনি৷ তবে তার ধারমা রাজনৈতিক বিরোধী দলের একনিষ্ঠ কর্মী হওয়ায় হয়ত তার বাড়িতে বার বার আক্রমণ চালিয়ে যাচ্ছে দুষৃকতীরা৷ তিনি আরো বলেন, কখনো সবজি ক্ষেত, কখনো রাবার বাগান রাতের আঁধারে নষ্ট করে দিচ্ছে দুষৃকতীকারিরা৷ তিনি বলেন গতকাল মধ্যরাতে যে ভাবে তার কমান্ডার গাড়িটি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তা শাসকদলীয় কর্মীদের একাংশ কুকর্মের সাথে জড়িত বলে মনে করেন৷ এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ তাছাড়া গাড়ির মালিক এই ঘটনার ব্যাপারে বিশালগড় থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন৷ পুলিশ এব্যাপারে একটি মামলা রুজু করেছেন বলে জানা যায়৷ প্রসঙ্গত, পুলিশ মামলা নিলেও অন্ধকারেই হাতরাচ্ছে৷ একের পর এক গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় গাড়ির মালিকদের মধ্যে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top