News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির মুখ্যমন্ত্রীই থাকতে চাই : অরবিন্দ কেজরিওয়াল
Image

দিল্লির মুখ্যমন্ত্রীই থাকতে চাই : অরবিন্দ কেজরিওয়াল

arvindনয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেছেন দলের শীর্ষস্থানীয় নেতা মণীশ সিসৌদিয়া| মঙ্গলবার চণ্ডীগড়ের কাছে মোহালিতে ভোট প্রচারে গিয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী বলেছিলেন, `পঞ্জাবের ভোটাররা ভেবে নিতে পারেন, ফেব্রুয়ারির ৪ তারিখ তঁারা কেজরিওয়ালকেই মুখ্যমন্ত্রী হিসেবে ভোট দিচ্ছেন|’ মণীশ সিসৌদিয়ার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়| এই পরিস্থিতিতে বুধবার পাটিয়ালাতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেজরিওয়াল বলেছেন, `মুখ্যমন্ত্রী যে কেউ হতে পারেন| সিসৌদিয়া এমন কিছু বলে থাকলে ভুল কি? আমি দিল্লির মুখ্যমন্ত্রী| পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে পারি না|’
উল্লেখ্য, গত লোকসভা ভোটে পঞ্জাবে ৪টি আসন জিতেছিল কেজরিওয়ালের দল আম আদমি পার্টি| ফলে এ বার সে রাজ্যের বিধানসভা ভোটে অন্য দলগুলিকে টক্কর দিতে চাইছেন কেজরিওয়াল|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top