News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৯ সালে কংগ্রেস ক্ষমতায় ফিরলেই আচ্ছে দিন আসবে, বললেন রাহুল গান্ধী
Image

২০১৯ সালে কংগ্রেস ক্ষমতায় ফিরলেই আচ্ছে দিন আসবে, বললেন রাহুল গান্ধী

RGনয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): আচ্ছে দিন পুনরায় ফিরবে, যদি ২০১৯ সালে কংগ্রেস ফের ক্ষমতায় আসে| বুধবার দিল্লিতে কংগ্রেসের `জনবেদনা’ সম্মেলনে এই মন্তব্যই করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| একই সঙ্গে চঁাচাছোলা ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বলেছেন, বিমুদ্রাকরণ আসলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত| তঁার মতে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-কে দুর্বল করে দিয়েছে বিজেপি, এআরএসএস এবং নরেন্দ্র মোদী|
বুধবার শুরুতেই রাহুল বলেছেন, `গত আড়াই বছরে নরেন্দ্র মোদী সরকার যা করেছে, কংগ্রেস তা ৭০ বছরেও পারেনি| রিজার্ভ ব্যাঙ্ক, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা-সব কিছুতেই নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করেছে বিজেপি এবং আরএসএস| রিজার্ভ ব্যাঙ্কের মতো প্রতিষ্ঠানের সম্মানহানি করেছেন নরেন্দ্র মোদী|’ এখানেই থামেননি রাহুল| কটাক্ষের সুরে কংগ্রেস সহ-সভাপতি বলেছেন, `প্রধানমন্ত্রী বলছেন, দেশকে আমূল বদলে দেবেন| সবার প্রথমে ওনার উচিত দেশের গরিব খেটে খাওয়া মানুষ, কৃষকদের সঙ্গে সময় কাটানো| ওনার খেঁাজ নেওয়া উচিত, মানুষ কেন শহর ছেড়ে গ্রামমুখো হচ্ছে| এই পরিবর্তন মানুষ চাননি|’
এরপরই প্রধানমন্ত্রীর আচ্ছে দিনের প্রতিশ্রুতিকে শ্লেষের সুরে রাহুল বলেছেন, `মানুষ এখন প্রশ্ন করছে, কবে আসছে আচ্ছে দিন| আমি তঁাদের জানিয়ে দিতে চাই, ২০১৯ সালে কংগ্রেস ক্ষমতায় ফিরলেই দেশে আচ্ছে দিন ফিরবে|’ সবশেষে নোট বাতিল ইসু্যকে হাতিয়ার করে রাহুল দাবি করেন, `নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে দেশের আর্থিক মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top