News Flash

  • Home
  • Uncategorized
  • ৪৮ দলের বিশ্বকাপ, ফিফার বিরুদ্ধে আইনের পথে লা লিগা

৪৮ দলের বিশ্বকাপ, ফিফার বিরুদ্ধে আইনের পথে লা লিগা

fifaজুরিখ, ১১ জানুয়ারি (হি.স): আইনের মুখে পড়তে চলেছে ৪৮ দলের বিশ্বকাপ| ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাব অনুমোদন পাওয়ায় ২০১৬ সাল থেকে ৪৮ দলের বিশ্বকাপ দেখবে ফুটবল বিশ্ব| সদস্য দেশের ভোটে সর্বসম্মতিক্রমেই এই প্রস্তাব অনুমোদিত হয়েছে| তবে ফিফা প্রেস়িডেন্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আইনের দ্বারস্থ হতে চলেছে স্প্যানিশ ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর লা লিগা|
স্প্যানিশ লিগের কর্মকর্তারা পরিষ্কার ভাবে বলে দিয়েছিলেন, এ রকম কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে যাতে প্রতিটা ইউরোপীয় লিগের সঙ্গে আলোচনায় বসা হয়| কারণ ফুটবলারদের বিষয় ক্লাবেদের মতামতও গুরুত্বপূর্ণ| কিন্তু লা লিগা কর্মকর্তাদের অভিযোগ, এ রকম কোনও বৈঠক না করেই হঠাত্ বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিল ফিফা| লা লিগার অভিযোগ অনুযায়ী, ফুটবলাররা প্রাক মরশুমে ক্লাবের সঙ্গে খুব বেশি সময় থাকতে পারবে না| তাতে ফিটনেসে সমস্যা হতে পারে| যে কারণে ফিফার বিরুদ্ধে মামলা করবে লা লিগা|
আটচল্লিশ দেশের বিশ্বকাপ, অর্থাত্ প্রায় হাজারের উপর ফুটবলার খেলবেন| যে কারণে ফিফা চাইছে বড় কোনও দেশকে টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব দিতে| আপাতত ফেভারিটের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র| ২০১৬ বিশ্বকাপের নতুন ফরম্যাট অনুযায়ী মোট ৮০টি ম্যাচ অনুষ্ঠিত হবে| যেখানে ১৬টি গ্রুপ হবে| প্রতিটি গ্রুপে তিনটি করে দল হবে| গ্রুপপর্বের ম্যাচে ড্র হলে পেনাল্টি শু্যটআউট গড়াবে| প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল নকআউট পর্বে খেলবে| রাউন্ড অব ৩২ থেকে নকআউট পর্ব শুরু হবে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top