কলকাতা, ১১ জানুয়ারি(হি.স.) : প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হুমকি চিঠি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ| কলকাতা পুলিশের পক্ষ থেকে জানা গেছে, এই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তারা| তদন্তের প্রয়োজনে সৌরভের সঙ্গেও কথা বলতে পারে পুলিশ| কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান বিশাল গর্গ জানিয়েছেন সৌরভের সঙ্গে কথা বলেই তাঁরা তদন্তে এগোতে চান| প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে পারেন বলে পুলিশ সূত্রে খবর|
গত ৭ জানুয়ারি সৌরভের বেহালার বাড়িতে একটি হুমকি চিঠি আসে| ১৯ জানুয়ারি মেদিনীপুর জেলা ক্রীড়া অ্যাসোসিয়েশন ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রণ ছিল সৌরভের| এই অনুষ্ঠানে যাওয়া নিয়ে হুমকি চিঠি পাঠানো হয় তাঁকে| এবিষয়ে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের কেরেছন সিএবি সভাপতি|

সৌরভকে দেওয়া হুমকি চিঠি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
















