News Flash

  • Home
  • Uncategorized
  • একাধিক দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা
Image

একাধিক দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

নয়াদিল্লি, ১১ জানুয়ারি : নোটবাতিলের বিরুদ্ধে হস্তক্ষেপ ও রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা| ৱুধবার সকালে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যান তৃণমূল সাংসদরা| সেখানে স্মারকলিপি জমা দিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে এসে সাংবাদিক বৈঠক করেন দলীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন| নোট বাতিল প্রসঙ্গে নিজের সুস্পষ্ট মতামত রাখার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তিনি| ডেরেক বলেন, রাষ্ট্রপতিকে ধন্যবাদ| উনি এবিষয়ে বক্তব্য রেখেছেন| গোটা পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য ওনাকে অনুরোধ জানিয়েছি|
নোটবাতিল প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রধানমন্ত্রী ৫০ দিন সময় চেয়েছিলেন| কিন্তু, পরিস্থিতি স্বাভাবিক হয়নি| বরং আরও খারাপ হয়ে গেছে| ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৩৫ শতাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন| ৫০ শতাংশ আয় কমে গেছে| তাঁর সংযোজন, প্রথমে আমরা বলেছিলাম এটা আর্থিক জরুরি অবস্থা| কিন্তু, এখন পরিস্থিতি সুপার ইমার্জেন্সির মতো|
এদিন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসায় লিপ্ত| আমাদের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নোটবাতিল বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন | তাই ওনাকে গ্রেফতার করেছে| আমরা এতে ভয় পাই না| বরং এসব আমাদের লড়াই করার শক্তি জোগায়|
এদিনের সাংবাদিক বৈঠক থেকে সৌগত রায় দাবি করেন নোট বাতিলের ফলে বাংলার দেড় কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন |

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top