News Flash

  • Home
  • Uncategorized
  • সড়ক সুরক্ষার অনুষ্ঠানে চর্বিত চর্বন, দূর্ঘটনা নিয়ন্ত্রণে নেই নয়া পন্থা
Image

সড়ক সুরক্ষার অনুষ্ঠানে চর্বিত চর্বন, দূর্ঘটনা নিয়ন্ত্রণে নেই নয়া পন্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ দূর্ঘটনা নিয়ে পুলিশের জনসচেতনতার কর্মসূচী যেখানে প্রশ্ণের মুখে৷ এরই মাঝে

পুলিশের ট্রাফিক বিভাগের কর্মীদের নয়া উর্দি৷ সোমবার সড়ক সুরক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে কর্মীরা প্যারেডে অংশ নিয়েছেন৷ বিবেকানন্দ ময়দান থেকে তোলা নিজস্ব ছবি৷
পুলিশের ট্রাফিক বিভাগের কর্মীদের নয়া উর্দি৷ সোমবার সড়ক সুরক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে কর্মীরা প্যারেডে অংশ নিয়েছেন৷ বিবেকানন্দ ময়দান থেকে তোলা নিজস্ব ছবি৷

সড়ক সুরক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী মানিক দে পথ দূর্ঘটনা এড়াতে চাই জনসচেতনতা, সেই বিষয়টিকেই বিশেষ ভাবে গুরুত্ব দেন৷ পাশাপাশি দাবি করেন, জনসচেতনতা সঠিক ভাবে বাস্তবায়িত হলেই পথ দূর্ঘটনা এড়ানো সম্ভব হবে৷ আর তাতেই প্রশ্ণ উঠে, ক্রমাগত বৃদ্ধি পাওয়া পথ দূর্ঘটনা ও তার সাথে পাল্লা দিয়ে মৃত্যু মিছিল, পুলিশের জনসচেতনতা কর্মসূচীকে সফল ভাবে বাস্তবায়িত হচ্ছে বলা যায় কি না৷ কারণ, এদিনের অনুষ্ঠানে সচেতনার বিষয়টিকেই শুধু গুরুত্ব দেওয়া হয়েছে৷ কিন্তু, দূর্ঘটনা নিয়ন্ত্রণে নতুন কোন পন্থা ব্যবহার করা সম্ভব কিনা সে সম্পর্কে তেমন কোন দীশা দেখানো হয়নি৷ এদিন পরিবহণ মন্ত্রী জোর দিয়ে বলেন, পথ দূর্ঘটনা এড়াতে এবং পথচারীদের সুরক্ষায় প্রতিটি পরিবারেই জনসচেতনতা বোধ গড়ে তুলতে হবে৷ রাস্তা পারাপারে, চলাচলে ও ট্রাফিক বিধি মেনে চলতে সবসময় সকলকে সতর্ক থাকতে হবে৷ তিনি মনে করেন, প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে জনসচেতনা সঠিকভাবে বাস্তবায়িত করা গেলেই পথ দূর্ঘটনা হ্রাস ও মৃত্যুর হার কমবে৷
সড়ক সুরক্ষা সপ্তাহ উদ্যাপন প্রতি বছরই ঘটা করে পালিত হয় আরক্ষা প্রশাসনের উদ্যোগে৷ বিভিন্ন রাস্তার মোড়ে সড়ক সুরক্ষা নিয়ে দূর্ঘটনা সংক্রান্ত ভয়াবহতা ফুটিয়ে তোলা হয়৷ কিন্তু, আদৌ আরক্ষা প্রশাসনের এই জনসচেতনতামূলক উদ্যোগ কতটা সফল সেটা আজও পরীক্ষিত৷ এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বেগের সুরে পরিবহণ মন্ত্রী মানিক দে বলেন, পথ দূর্ঘটনা আমাদের সকলকে আজ ভাবিয়ে তুলেছে৷ কেননা, বর্তমান সময়ে ব্যস্ততম জীবন যাত্রায় মুহুর্তের ভুলে, ট্রাফিক বিধি মেনে না চলার কারণে, যান্ত্রিক ত্রুটি এবং নেশা জাতিয় দ্রব্য সেবন করার কারণে দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে৷ এই ধরনের দুঃখজনক ঘটনা যেন কারো জীবনে না আসে তার জন্য আমাদের সকলেরই আন্তরিকভাবে সাবধানতা অবলম্বন করা উচিত৷ তাই নেশা সামগ্রী গ্রহণ করে কোন প্রকার যানবাহন চালানো উচিত নয়৷ পাশাপাশি সমস্ত যানবাহন যেন ট্রাফিক বিধি মেনে চলাচল করে সেই বিষয়ে কঠোরভাবে নজর রাখতে হবে পুলিশ প্রশাসনকেও৷ আইন প্রয়োগে কঠোরতা অবলম্বন করা হলেই রাস্তায় প্রতিনিয়ত দূর্ঘটনা এড়ানো অনেকটাই সম্ভব৷
একটি পরিসংখ্যান তুলে ধরে ট্রাফিক ব্যবস্থাকে আরও কঠোর ভাবে দায়িত্ব পালন করতে হবে সেকথা মনে করিয়ে দিয়ে পরিবহণ মন্ত্রী বলেন, প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বাড়ছে৷ ২০০১ সালে যেখানে যান বাহনের সংখ্যা ছিল ৫৮ হাজার ৫৮১ টি, এখন সেটা হয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৫ হাজার ৫২৬ টি৷ এর মধ্যে দ্বিচক্রযান ২ লক্ষ ৫৫ হাজার ৬৪৮ টি, অটো রিক্সা ২৮ হাজার ৩৩২ টি, ট্রাক ২৬ হাজার ৫২৪ টি, মিনি বাস ও বাস ২ হাজার ৮৪০ টি, জীপ ও ট্যাক্সি ৫৮ হাজার ৮৬৪ টি এবং অন্যান্য গাড়ি রয়েছে ৩ হাজার ৩১৮ টি৷ সরকারী বাস চলাচল করে ১৪৬ টি৷ গত এক বছরে ট্রাফিক বিধি অমান্য করায় ১ লক্ষা ১৩ হাজার ৩৫৫ টি অভিযোগ জমা পড়েছে৷ জরিমানা আদায় হয়েছে ৭ কোটি ৫৮ লক্ষ ৯ হাজার ৭০০ টাকা৷ তাই আমাদের সকলকে ট্রাফিক পুলিশ, পরিবহণ ও সড়ক নিরাপত্তা নিয়মাবলি মেনে চলতে হবে৷ পাশাপাশি আরক্ষা প্রশাসনকেও জনগণকে সড়ক সুরক্ষা নিয়ে সচেতনতায় আরও গভীর ভাবে চিন্তা করতে হবে৷ শুধু তাই নয়, ট্রাফিক বিধি সকলেই যাতে মেনে চলে তার জন্য আরক্ষা প্রশাসনকে আরও কঠোর হতে হবে৷
বিশেষজ্ঞদের মতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে রাজ্যের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে না পারলে কেবল জনসচেতনতার মাধ্যমে দূর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব নয়৷ তার জন্য বদলাতে হবে ট্রাফিকের খোলনলচে৷ সাথে বদলাতে হবে রাজ্যের বিশেষ করে রাজধানীর রোড ম্যাপ৷ যানবাহন চলাচলের গতির দিকে বিশেষ নজরদারি রাখতে হবে গোটা রাজ্যে৷ রাজ্যের বিভিন্ন সড়কের পাশাপাশি জাতীয় সড়কগুলিতে পুলিশের পেট্রোলিং যতদিন না বাড়বে ততদিন দূর্ঘটনা নিয়ন্ত্রণ তার সাথে মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়, মত বিশেষজ্ঞদের৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top