নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : আবার মুখ্যমন্ত্রীর দৌড়ে রাজনীতির ময়দানে নেমে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| তবে এবার পাঞ্জাবের জন্য| আসন্ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার আপ দলের হয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| মঙ্গলবার দিল্লিতে দলের পক্ষে এমন ইঙ্গিত দিলেন আপ নেতা মণীশ সিসোদিয়া| এদিন তিনি পাঞ্জাবের বাসিন্দা উদ্দেশ্যে বলেন, নির্বাচনে আপ দল জিতলে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন অরবিন্দ কেজরিওয়াল| পরে তিনি আরও বলেন, আপ দলের পক্ষ থেকে নির্বাচনী যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণের দায়িত্ব পালন করবেন অরবিন্দ কেজরিওয়াল| প্রসঙ্গত, আপের হয়ে পাঞ্জাবে জোর কদমে প্রচার চালানো হচ্ছে| আপের পক্ষ থেকে এই ঘোষণার পর প্রতিপক্ষ কংগ্রেস, বিজেপি ও শিরোমণি অকালি দল জোট আক্রমণ শুরু করেছে| আক্রমণ করে শিরোমণি অকালি দল নেতা সুখবীর সিং বাদল বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালপাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে ভোট চেয়ে প্রমাণ করলেন, আপ-র পাঞ্জাবিদের প্রতি আস্থা নেই|
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















