News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস ছেড়ে আট শতাধিক ভোটার তৃণমূলে

কংগ্রেস ছেড়ে আট শতাধিক ভোটার তৃণমূলে

tmcনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ ডিসেম্বর৷৷ আজ কদমতলা টাউন হলে এক বিরাট সমর্থনী সভা অনুষ্ঠিত হয়৷ সভায় কদমতলা ব্লক কংগ্রেসের একঝাঁক নেতৃত্ব সহ বিশাল কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাতে রাজ্য নেতৃত্বরা ছুটে আসেন৷ আজকের এই সমর্থনী সভায় মোট ৮৫৯ জন কর্মী সমর্থক যুব নেতৃত্ব আব্দুল বাচিদ চৌধুরীর নেতৃত্বে  ঘাসফুলে সমর্থন করেন৷ তাদের ঘাসফুল পতাকা হাতে দিয়ে বরণ করেন তৃণমূলের রাজ্য সভাপতি আশিষ কুমার সাহা এবং সুদীপ রায় বর্মণ৷ আজকের এই সমর্থনী সভা যেন নির্বাচনী জনসভার রূপ ধারণ করে৷ এমনিতেই রাজ্য সভাপতির ও রাজ্য নেতৃত্বদের আগমনে সমর্থকরা হলভর্তি হয়ে পড়ে৷ তারপর আরো ৮শতাধিক কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দেওয়ায় জনসভার আকার নেয়৷ এদিকে, আজকের এই সমর্থনী সভায় উপস্থিত ছিলেন রাজ্য সবাপতি আশিষ সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, ধর্মনগর কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন, রাজ্য সম্পাদক তপন দত্ত, সুন্দর মুখার্জি, আব্দুল মতিন চৌধুরী প্রমুখ নেতৃবর্গরা৷ বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেন, উনার প্রথম এবং অদ্বিতীয় শত্রু হচ্ছে সিপিআইএম৷ তাই আগামী বিধানসভা নির্বাচনে সিপিআইএমকে হঠাতে যদি এক পিপিলিকার সাহায্য নিতে হয় তবে তিনি রাজি৷ তিনি আরো বলেন, শাসক সিপিআইমে এর এখন প্রধান অস্ত্র হচ্ছে প্রচুর অর্থ এবং হগবনেতারা৷ তাই শাসক দল রাজ্যে লুটের রাজত্ব চালিয়ে যাচ্ছে৷ এদিকে, সুদীপ বর্মণ উনার ভাষণে বলেন, মানিক সরকারের নেতৃত্বাধীন সরকার দেশের নারী নির্যাতন, খুন, ধর্ষণ এর জন্য দেশের  শীর্ষস্থান অধিকার করে রয়েছে৷ প্রশাসন দিয়ে সাধারণ মানুষকে  হেনস্থা করাচ্ছে৷ বিশালগড় ব্লকে ৫০ কোটি টাকা সহ রেগার কাজের  বিশাল অর্থ হাতিয়ে নেওয়ার জন্য কেন্দ্র সরকার রেগার কাজের অর্থ দিচ্ছে না৷ অর্থমন্ত্রী ভানুলাল সাহার বিরোধিতা করে বলেন, মন্ত্রী নাকি  বলেছেন রাজ্যের সাধারণ মানুষ  রোজভ্যালিতে টাকা লগ্ণি করেননি৷ একমাত্র কালো টাকাই  রয়েছে চিটফান্ডের তহবিলে৷ প্রদেশ সভাপতিও শাসকগোষ্ঠীর বিরোধিতা করে বলেন, লুন্ঠন রাজ্যের রাজা মানিকবাবু নাকি চরম দুর্নীতির শীর্ষে পৌঁছেছেন৷ এভাবে সকল নেতারাই সিপিআইএম এর তীব্র বিরোধিতা করে দলে আসা নব্য তৃণমূলীদের সজাগ থাকার আহ্বান জানান৷ এদিকে, আজকের এই সমর্থনী সভার পর কার্যত বলা যেতে পারে যে হাতে গোনা যেসকল কর্মী সমর্থক কংগ্রেসে ছিলেন আজ তা ধুয়ে মুছে সাফ হয়ে যায় ৫৪ নং কদমতলা কেন্দ্র থেকে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top