News Flash

  • Home
  • Uncategorized
  • দেশব্যাপী কালো দিবস পালন করল জুয়েলারী ব্যবসায়ীরা
Image

দেশব্যাপী কালো দিবস পালন করল জুয়েলারী ব্যবসায়ীরা

gold-jewellaryনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ ৯ জানুয়ারি গোটা দেশব্যাপী কালো দিবস পালন করলেন জুয়েলারি ব্যবসায়ীরা৷ কেন্দ্রীয় সরকারের গোল্ড কন্ট্রোল এক্টের প্রতিবাদেই ৯ জানুয়ারি দিনটিকে জুয়েলারি ব্যবসায়ীরা কালো দিবস হিসেবে পালন করে থাকেন৷ সোমবার রাজ্যেও জুয়েলারি ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে কালো দিবসে সামিল হন৷ এবিষয়ে জানতে চাওয়া হলে জুয়েলারি ব্যবসায়ীদের তরফে বলা হয়, মুরার্জি দেশাই দেশের প্রধানমন্ত্রী থাকাকালে গোল্ড কন্ট্রোল এ্যাক্ট চালু করা হয়৷ এই এ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বেশ কয়েকজন জুয়েলারি ব্যবসায়ীকে শহীদ হতে হয়েছিল৷ কেন্দ্রীয় সরকারের এই এ্যাক্টকে কালো আইন বলে আখ্যায়িত করেছেন জুয়েলারি ব্যবসায়ীরা৷ এরই প্রতিবাদে ৯ জানুয়ারি দিনটি দেশব্যাপী কালো দিবস হিসেবে পালিত হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top