News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল ইসু্যতে লাভবান ব্যাঙ্ক, জমা পড়েছে কর ফাঁকির প্রায় তিন-চার লক্ষ কোটি টাকা
Image

নোট বাতিল ইসু্যতে লাভবান ব্যাঙ্ক, জমা পড়েছে কর ফাঁকির প্রায় তিন-চার লক্ষ কোটি টাকা

rupeesনয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রের নোট বাতিল ইসু্যতে কেন্দ্র-বিরোধী বাদানুবাদে এখনও উত্তপ্ত রাজনৈতিক মহল | তবে নোট বাতিলের মরশুমে লাভবান ব্যাঙ্ক | দেশজুড়ে পাহাড়প্রমাণ টাকা জমা পড়েছে ব্যাঙ্কে | ব্যাঙ্কে গোটা দেশে বেনামী অ্যাকাউন্টগুলিতে কর ফাঁকির প্রায় তিন-চার লক্ষ কোটি টাকা জমা পড়েছে | হিসাব বহির্ভূত টাকার হিসাব নিতে আয়কর দফতরের নজরে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট |
আয়কর দফতরের জারি করা একটি বিবৃতি অনুযায়ী, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর প্রায় অব্যবহৃত ৬০ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ লক্ষ টাকার বেশি নগদ জমা পড়েছে | সব মিলিয়ে প্রায় তিন থেকে চার লক্ষ কোটি টাকা জমা পড়েছে | যার জন্য কোনও আয়কর দেওয়া হয়নি | আয়কর দফতরের পর‌্যবেক্ষণ, নোট বাতিলের ফলে বেড়ে গিয়েছে ধার পরিশোধের অঙ্ক | কালো টাকা সাদা করতে নগদে মেটানো হয়েছে ধার | ৮ নভেম্বরের পর গোটা দেশে নগদে প্রায় ৮০ হাজার কোটি টাকা ধার পরিশোধ হয়েছে | নোট বাতিল ঘোষণার পর নিষ্ক্রিয় জনধন অ্যাকাউন্ট এবং জিরো ব্যালান্স অ্যাকাউন্টে ২৫,০০০ কোটি টাকা জমা পড়েছে |
কর ফাঁকির টাকার একটি বিস্তারিত হিসাব দিয়ে আয়কর দফতর জানিয়েছে, শুধু মাত্র ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ব্যাঙ্কগুলিতে ১০,৭০০ কোটিরও বেশি টাকা জমা পড়েছে | দেশের বিভিন্ন সমবায় ব্যাঙ্কে মোট জমা পড়া নগদের পরিমাণ ১৬ হাজার কোটি টাকা | নোট বাতিলের পর থেকে এযাবত সমস্ত ব্যাঙ্কে টাকার লেনদেন খতিয়ে দেখছে ইডি ও আয়কর দফতর | তাতেই প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য |

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top