News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ারফোর্স ওয়ানে শেষ সফর করবেন বারাক ওবামা
Image

এয়ারফোর্স ওয়ানে শেষ সফর করবেন বারাক ওবামা

OBAMAওয়াশিংটন, ১০ জানুয়ারি (হি.স.) : আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে এয়ারফোর্স ওয়ানে শেষ সফর করবেন বারাক ওবামা | এই সফর তাঁর হোমটাউন শিকাগোতে করবেন তিনি | রাষ্ট্রপতি পদে তাঁর কার‌্যকালের পরিসমাপ্তিতে তিনি সেখানে ভাষণ দেবেন বলে জানিয়েছেন আমেরিকার এক শীর্ষ কর্তা|
হোয়াইট হাউসের প্রেস সচিব জোশ আর্নেস্ট জানিয়েছেন, ওয়াশিংটন ডিসির বাইরে শিকাগো যাত্রা, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার শেষ সফর হতে চলেছে| এয়ারফোর্স ওয়ানের এই সফরও হয়তো তাঁর শেষ সফর হবে বলে মনে করা হচ্ছে | যদিও, নয়া প্রেসিডেন্টের শপথ গ্রহণ পর্ব সম্পূর্ণ হওয়ার পর, প্রাক্তন প্রেসিডেন্ট এই বিমানে আরও একটি সফর করার সুযোগ পান |
প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি তাঁর পদে আসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প | নিজের সর্বকনিষ্ঠ কন্যার পড়াশোনার জন্য ওবামা আগামী দুবছর ওয়াশিংটন ডিসিতে একটি ভাড়া বাড়িতে থাকবেন| আমেরিকায় প্রাক্তন প্রেসিডেন্টরা সরকারী বাসভবনের সুবিধা ভোগ করতে পারেন না | তবে ওবামা এবং তাঁর পরিবার সিক্রেট সার্ভিসের সুবিধা পাবেন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top