News Flash

  • Home
  • Uncategorized
  • তাপস-মহুয়া-সৌগত রায়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন বাৱুল সুপ্রিয়
Image

তাপস-মহুয়া-সৌগত রায়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন বাৱুল সুপ্রিয়

babul-supriyoকলকাতা, ১০ জানুয়ারি (হি.স.) : সদ্য গ্রেফতার হওয়া তৃণমূল সাংসদ তাপস পাল ও সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাৱুল সুপ্রিয়| আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষমা না চাইলে দিল্লির তিস হাজারি আদালতে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানালেন তিনি| এছাড়া আইনি নোটিশ পাঠানো হয়েছে বিধায়ক মহুয়া মৈত্রকেও| একটি টেলিভিশন চ্যানেলে এক বিতর্ক অনুষ্ঠানে বাৱুল তাঁর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন বলে আলিপুর থানায় অভিযোগও দায়ের করেন ওই বিধায়ক|
রোজভ্যালিকাণ্ডে সিবিআই নতুন করে হস্তক্ষেপ করার পর থেকেই শুরু হয়েছে বাৱুল-তৃণমূল তরজা| মমতা-ডেরেক থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বের দাবি, বাৱুল সুপ্রিয় জড়িত এই চিটফান্ডকাণ্ডে| তাপস পাল গ্রেফতার হওয়ার পরেই এই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়| সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর সরাসরি বাৱুলের একটি ভিডিও প্রকাশ করেন ডেরেক ওব্রায়েন| যেখানে তিনি রোজভ্যালির অনুষ্ঠানে গান গাইছেন| এরপর প্রতিক্রিয়া দিয়ে বাৱুল স্পষ্ট জানান, শিল্পী হিসেবে অনুষ্ঠানের জন্য গিয়েছিলেন | কখনও তাঁকে ডাকা হলে বিনা দ্বিধায় তিনি যাবেন বলেও জানান বাৱুল|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top