শ্রীনগর, ১০ জানুয়ারি (হি.স.) : খেলার দুনিয়ায় ফের উজ্জ্বল হল কাশ্মীরের নাম| জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেশকে তাক লাগিয়ে দিল খুদে বক্সার| দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল পেল দ্বিতীয় শ্রেণির ছাত্র আব্বুর| এমন সাফল্যে গোটা কাশ্মীর তাকে কুর্নিশ জানিয়েছে| রাজৌরির আট বছরের খুদে বক্সারকে জেলা প্রশাসন এবং পুলিশের তরফেও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে| জাতীয়স্তরে সোনা এনে সন্তানের জন্য গর্বিত বাবা আব্বাস সাদাকি বলছেন, এখন সবে পথচলা শুরু| আমি ওকে অলিম্পিকের বক্সিং রিংয়ে দেখতে চাই| উপরওয়ালার কাছে প্রার্থনা করি গোটা বিশ্বে ও যেন এভাবেই বারবার দেশের মুখ উজ্জ্বল করতে পারে|
আব্বুরাই অশান্ত কাশ্মীরকে শান্তির বার্তা দেবে সন্ত্রাসের ঝড়কে রুখে দেবে বলে আশা কাশ্মীরের স্থানীয়দের| যেখানে রাতে কান পাতলে শোনা যায় বোমার শব্দ| দৈনন্দিন জীবনে আচমকা থাবা বসায় সন্ত্রাস| এভাবেই বেড়ে উঠতে অভ্যস্ত কাশ্মীরের শিশুরা| সেই প্রতিকূলতাকে জয় করে সন্তানের উজ্জ্বল ভবিষ্য গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালান অভিভাবকরা| আর তখনই জন্ম নেয় আব্বু আম্মাজের মতো রত্নরা|

জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে তাক লাগাল আট বছরের খুদে বক্সার
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
















